1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| দুপুর ১:০৬|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

নারায়ণগঞ্জ থেকে ঢাকা রুটের বাস চলাচল বন্ধ ভোগান্তিতে যাত্রীরা

Reporter Name
  • আপডেট সময় : রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৫৬৭ বার পঠিত

নারায়ণগঞ্জ থেকে সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। রবিবার (৪ ফেব্রুয়ারি) সকাল থেকে নারায়ণগঞ্জের সবগুলো বাস কাউন্টার বন্ধ রয়েছে। শহরের কেন্দ্রীয় বাস কাউন্টার ও চাষাঢ়া এলাকা ঘুরে এই দৃশ্য দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, শহরের কেন্দ্রীয় বাস কাউন্টার থেকে ঢাকা- নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী বন্ধন, উৎসব, আনন্দ পরিবহন বন্ধ রয়েছে। আর চিটাগং রোড-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী বন্ধু ও বাঁধন পরিবহনের বাস চলাচল বন্ধ আছে। বাস কাউন্টারের আশপাশের সড়কে এসব পরিবহন পার্কিং করে রাখা হয়েছে। তবে সীমিত সংখ্যক সরকারি বিআরটিসি ও শীতল পরিবহনের বাস চলাচল করতে দেখা গেছে।

বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী রবিন আহমেদ বাস কাউন্টারে এসে ফিরে যাচ্ছেন। তিনি বলেন, হঠাৎ সব বাস বন্ধ করেছে। এখন বেশি ভাড়া দিয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে গন্তব্যে যেতে হবে।

স্ত্রীকে নিয়ে ঢাকায় যাওয়ার উদ্দেশে বাস কাউন্টারে আসা রফিক মিয়া বলেন, আত্মীয়ের বাড়িতে যাওয়ার জন্য বাস কাউন্টারে এসেছি। কিন্তু সব বাস বন্ধ রয়েছে। এখন বিকল্প পরিবহনে করে যেতে হবে।

বাস মালিক সমিতির কার্যকরী সভাপতি রওশন আলী সরকার বলেন, আমাদের অনেক গাড়ির রুট পারমিট ও ফিটনেস নেই। গতকাল এমপি, মেয়রের সঙ্গে ডিসি ও এসপির মিটিং হয়েছে। সেই মিটিংয়ে অনুমোদনহীন বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কারণে আজ বাস চলাচল বন্ধ রয়েছে। তবে বাস চালু করার জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে এসেছি। অনেক গাড়ির রুট পারমিটের আবেদন করেছি। অনুমতি পেলে আবার বাস চলাচল করবে।

এর আগে, শনিবার (৩ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে জেলা প্রশাসক (ডিসি) মাহমুদুল হক বলেন, আমি প্রকাশ্যে ঘোষণা করছি, আগামীকাল থেকে আমি গাড়ি ডাম্পিংয়ে দেওয়া শুরু করবো। রুট পারমিট ছাড়া গাড়ি দেখলেই ডাম্পিংয়ে দিয়ে দেবো। রুট পারমিট ছাড়া কোনও গাড়ি নারায়ণগঞ্জে ঢুকবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর