1. admin@nagorikexpress.com : admin :
২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| সকাল ৯:০৯|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

ভাঙ্গায় ত্রান সংগ্রহ করতে গিয়ে বাসের ধাক্কায় প্রান গেল মোটরসাইকেল  দুই আরোহীরঃ আহত-১

Reporter Name
  • আপডেট সময় : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ৩৫৭ বার পঠিত

 ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধিঃফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেলই কাল হলো ২ যুবকের। নতুন মোটরসাইকেল  কেনার এক দিন পর সেই মোটরসাইকেলে প্রান গেল  দুই যুবকের। এ ঘটনায়  গুরুতর আহত  একজনকে ঢাকা মেডিক্যালে পাঠানো হয়েছে। মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঢাকা- খুলনা  মহাসড়কের  ভাঙ্গা উপজেলার সুয়াদী নামক স্থানে সি,সি,বি,এল পাম্পের সামনে। 

নিহতেরা হল, উপজেলার আলগী ইউনিয়নের সুলিনা  গ্রামের জিল্লুর মাতুব্বরের ছেলে বাবু  মাতুব্বর (২২) এবং একই এলাকার চাংড়া গ্রামের সাত্তার মাতুব্বরের ছেলে   প্রবাসী

 ওবায়দুল রহমান (৩০)।  এ ঘটনায় গুরুতর  আহত চাংড়া গ্রামের আব্দুর রহিম মাতুব্বরকে ঢাকা মেডিক্যালে স্থানান্তর করা হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার এস,আই বাকী জানান,  বৃহস্পতিবার রাতে মোটরসাইকেলে তিন আরোহী বন্যা দুর্গত এলাকার জন্য ত্রান সংগ্রহ করছিলেন। ঘটনার কিছুক্ষণ আগে তারা সি,সি,বি,এল পাম্প থেকে পেট্রোল নিতে যায়। সেখান থেকে  মহাসড়কে ওঠার সময় অজ্ঞাত একটা পরিবহন তাদেরকে চাঁপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়। এসময় গুরুতর আহত একজনকে ঢাকা মেডিক্যালে পাঠানো হয়েছে। মরদেহ দুটি পরিবারের নিকট  হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

নিহত বাবু মাতুবরের পিতা জিল্লুর মাতুববর জানান, আমার ছেলে বাবু  কলেজে লেখাপড়া করে। গতকাল আমার কথা অমান্য করে  ১৫ হাজার টাকা দিয়ে একটি মোটরসাইকেল  ক্রয় করে। সেই গাড়িতেই  তার প্রান কেড়ে নিলো। 

স্থানীয়রা জানান, তারা বাংলাদেশের মধ্যঞ্চলে বন্যাদুর্গতদের ত্রান সংগ্রহ করতে ভাঙ্গায় আসছিলেন। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মোঃ সরোয়ার হোসেন 

ভাঙ্গা, ফরিদপুর।

মোবাঃ ০১৭৩১৭১১৯৪৭

তাং২৩.০৮.২৪

২২/৮/২৪

০১৭২৯০৩৮৭০০n

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর