1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৯:৩৬|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সিটি ও পৌর কর্মচারী ফেডারেশনের আলোচনা সভা

Reporter Name
  • আপডেট সময় : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৩ বার পঠিত

মাসুম তালুকদার:
জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ সিটি ও পৌর কর্মচারীদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (০১ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর দক্ষিণ নগর ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সিটি ও পৌর কর্মচারী ফেডারেশনের মহাসচিব ও শ্রমিকদল নেতা এস এম মোশাররফ হোসেন মিলন। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনর কর্মচারী সংসদ (রেজি নং ১৫৮) এর পরপর দুইবার নির্বাচিত সাবেক সভাপতি মিয়া শাহাবুদ্দিন বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান। আরো উপস্থিত ছিলেন ফেডারেশনের সহ সভাপতি পরিবহন ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির, এস্কেভেনজার্স এন্ড ওয়ার্কার্স ইউনিয়নের নেতা আব্দুল লতিফ, পরিবহন কর্মচারী ইউনিয়ন নেতা মোঃ শাহ আলম, মোঃ সালাউদ্দিন, মোঃ জাহিদ, মোঃ আলী আহম্মদ, মোঃ তমিজ উদ্দিন, মোঃ সালাউদ্দিন ভুট্টো,সহ অন্যান্য কর্মচারী নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন অন্যায় ভাবে, ৬৪(২) ধারায় বঞ্চিত এবং বিগত সরকারের আমলে যাদেরকে জোরপূর্বক চাকরিচ্যুত করা হয়েছিল তাদেরকে পুনরায় চাকরি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবো। যে সকল সিটি ও পৌরসভায় পেনশন পাচ্ছেন না সময়ের মধ্যে তাদেরকে পেনশনের ব্যবস্থা করা হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানানো হয় সভা থেকে। ছাত্রদের এ ত্যাগকে সর্ব্বোচ্চ সম্মান প্রদর্শনের আহবান জানিয়ে এর যথাযত মূল্যায়নেরও দাবি তোলা হয়। ড. ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তী সরকার দ্রুততার সাথে আইনশৃঙ্খলা সহ সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসায় এ সরকারকে সাধুবাদ জানানো হয়।

বক্তারা বলেন, অচিরেই তারেক রহমান দেশে ফিরে আসবেন এবং তার নেতৃত্বে সরকার গঠন করা হবে। আওয়ামীলীগের মতো অন্যায় এবং ভুল পথে তারেক রহমান দেশ চালাবেন না। দেশে জনগণের শাসন কায়েম হবে। জিয়াউর রহমানের আদর্শে দেশ পরিচালিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর