1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৮:১৮|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে মতলব উত্তরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আনন্দ র‍্যালী

Reporter Name
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫
  • ১৩৯ বার পঠিত

দেওয়ান মুরাদুজ্জামান:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আনন্দ র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারী) সকালে ছেংগারচর থানা রোড থেকে র‍্যালীটি বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাইস্কুল মাঠে গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সিনিয়র নেতৃবৃন্দ।

চাঁদপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদার সুযোগ্য পুত্র তানভীর হুদার নির্দেশনায় এ কর্মসূচি আয়োজন করে ছাত্রদল নেতৃবৃন্দ। শোভাযাত্রা ও আনন্দ র‍্যালী কার্যক্রম বাস্তবায়নে সার্বিকভাবে সহযোগিতা করেছেন উপজেলা বিএনপি, যুবদল, শ্রমিকদল ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আয়োজকরা জানান, শোভাযাত্রা এবং আনন্দ র‍্যালীতে দশ সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান লস্কর, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি সারোয়ার মজুমদার, সাবেক ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন খান, জেলা বিএনপি নেতা আলাউদ্দিন খান, ছেংগারচর পৌর বিএনপির সহ সভাপতি বোরহান ফরাজি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল ফরাজি, সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী, সাবেক সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মোল্ল্যা, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজি, ইসলামি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি, দেওয়ান মুরাদুজ্জামান, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, সাংগঠনিক সম্পাদক কবির মজুমদার, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মহসিন মন্ডল, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জমির ফকির, জেলা যুবদলের সহ শ্রম বিষয়ক সম্পাদক আবু তাহের সুমন, উপজেলা তাতী দলের সভাপতি আনোয়ার হোসেন মুন্সি, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম হানিফ, সাংগঠনিক সম্পাদক এরফান কাজী, পৌর ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি হান্নান লস্কর, বিএনপি নেতা ইব্রাহিম সরকার, যুবদল নেতা বাপ্পি সরকার, চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদ হোসেন মান্নু, উপজেলা যুবদলের সাবেক সদস্য হাসানুল কিবরিয়া তপন, উপজেলা যুবদল নেতা হালিম সরকার রিংকু, মিজান প্রধান, জাকির হোসেন, দুর্গাপুর ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন,এখলাছপুর ইউপি সাবেক যুবদল নেতা মো: বিল্লাল হোসেন, মো: জহির খান, ইসলামাবাদ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আল-আমিন মেম্বার, যুবদল নেতা ইদ্রিস প্রধান, সুমন বেপারী, সাইফুল বেপারী,আনিছ বেপারী, আরিফ লস্কর, ছাত্র নেতা , নাদিম ভূঁইয়া, পৌর ছাত্রদল নেতা নুরে আলম নিজুম, পৌর ছাত্রদল নেতা রুবেল ঢালী, তানভীর হোসেন, রিয়াদ কাজী, রেজাউল, লিমন, আকাশ, খোরশেদ আলম, আশিক, মেহেদী, রনী, সায়মন, ইমন, নাহিদ আলজাবের প্রমুখ।

সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্যে বক্তারা বলেন, ১৯৭৯ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছাত্রদল প্রতিষ্ঠা করেছিলেন। সেই ছাত্রদলের নেতারা এখনও ভালো ভালো পদ পজিশনে আছেন। সেইসময় ছাত্রদল নেতারা সৈরাচার বিরোধী আন্দোলন ও বিভিন্ন আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছেন। তাই আমরাও আশা আজকে ছাত্রদল নেতারা আগামী দিনে দেশের হাল ধরবেন। আজকের এই শুভ দিনে সবাইকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর