1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৭:২৭|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

বিশ্ব ইজতেমায় দুই দিনে তিন মুসল্লির মৃত্যু

Reporter Name
  • আপডেট সময় : শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৬২ বার পঠিত

 

 

গাজীপুর প্রতিবেদক

 

টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় এখন পর্যন্ত তিন মুসল্লির মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত এ ঘটনা ঘটেছে। ময়দানে জানাজা শেষে তাদের মরদেহ পরিবারের কাছে পাঠানো হয়েছে।

মারা যাওয়া তিন মুসল্লি হলেন খুলনার ডুমুরিয়া উপজেলার ডুমুরিয়াবাজার গ্রামের লোকমান হোসেন গাজীর ছেলে আবদুল কুদ্দুস গাজী (৬০), শেরপুরের শ্রীবর্দী উপজেলার রানীশিমুল এলাকার মো. আবদুল্লাহর ছেলে ছাবেত আলী (৭০) ও হবিগঞ্জের বাহুবল উপজেলার রাঘবপুর গ্রামের নওয়াব আলীর ছেলে ইয়াকুব আলী (৬০)

তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ব ইজতেমার শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

জানা যায়, শুক্রবার কুদ্দুস গাজী গোসল করতে গেলে ওই অবস্থায় হৃদরোগে আক্রান্ত হন। সকাল ১০টা ৫০ মিনিটের দিকে তিনি মারা যান। বিকালে ছাবেত আলী ৪৬ নম্বর খিত্তায় (নির্ধারিত জায়গা) স্ট্রোক করে মারা যান। সর্বশেষ শুক্রবার রাতে ইয়াকুব আলী ময়দানে অসুস্থ হয়ে মারা গেছেন।

হাবিবুল্লাহ রায়হান বলেন, ‘আমাদের ইজতেমায় এসে (অর্থাৎ আগত মুসল্লি) যারা ইন্তেকাল করেন আমরা কেবল তাদের মৃত্যুর সংখ্যাই কাউন্ট করি। অনেকে বাইরে থেকে মরদেহ নিয়ে ময়দানে আসে জানাজার উদ্দেশ্যে। তা আমাদের ইজতেমার আগত মুসল্লিদের মৃত্যুর সংখ্যার ভেতরে যুক্ত হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর