1. admin@nagorikexpress.com : admin :
২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ৪:৫৯|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

বর্ণাঢ্য আয়োজনে রাজশাহী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ‘বিশ্ববিদ্যালয় পরিক্রমা’

Reporter Name
  • আপডেট সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ১০৪ বার পঠিত

রাজশাহী , শনিবার: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হলো ‘বিশ্ববিদ্যালয় পরিক্রমা’ আয়োজিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। ‘মাদক নির্মূলে করণীয়’ শীর্ষক আলোচনা সভা ও রাজশাহী বিভাগের এইচএসসি-২০২৪ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনার মাধ্যমে শিক্ষার্থীদের উৎসাহিত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ সাইদুর রহমান খান। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় পরিক্রমা শিক্ষার্থীদের যে সম্মাননা প্রদান করছে, তা অত্যন্ত প্রশংসনীয়। দেশের মেধাবী শিক্ষার্থীদের পাশে সমাজসেবা অধিদপ্তর সবসময় থাকবে এবং দরিদ্র মেধাবীদের জন্য যেকোনো সহায়তা দিতে প্রস্তুত।”

অনুষ্ঠান উদ্বোধক: বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব), রাজশাহী, এনডিসি খোন্দকার আজিম আহমেদ,প্রধান আলোচক: এআরসি ডেভেলপমেন্টস, রাজশাহী, ব্যবস্থাপনা পরিচালক, মেজর মো: হাফিজুর রহমান মোল্লা (অব.) , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশেষ পুলিশ কমিশনার, রাজশাহী মেট্রোপলিটান পুলিশ, মোহাম্মদ আবু সুফিয়ান পুলিশ, রাজশাহী কলেজ,অধ্যক্ষ প্রফেসর মুহঃ যহুর আলী ,
শহীদ এ.এইচ. এম কামারুজ্জামান সরকারি ডিগ্রি কলেজ, অধ্যক্ষ প্রফেসর ড. মো: ইলিয়াছ উদ্দিন , ,শহীদ বুদ্ধিজীবী সরকারি কলেজ, অধ্যক্ষ প্রফেসর খান মো: মাইনুল হক, পিএইচ.ডি. , মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়, রাজশাহী,অতিরিক্ত পরিচালক মো: আলী আসলাম হোসেন , বরেন্দ্র কলেজ, রাজশাহী অধ্যক্ষ রণজিৎ কুমার সাহা , ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ,সহযোগী অধ্যাপক ও প্রধান বায়োমেডিকেল ইঞ্জি. এবং জনস্বাস্থ্য প্রকৌশলী স্বপন কুমার সরকার ,

সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় পরিক্রমার সম্পাদক ও প্রকাশক হারুন অর রশিদ তার বক্তব্যে বলেন, “একটি শিক্ষিত জাতি গঠনে মেধাবী শিক্ষার্থীদের সম্মানিত করা এবং তাদের অনুপ্রেরণা দেওয়া অত্যন্ত জরুরি। বিশ্ববিদ্যালয় পরিক্রমা এ কাজ দীর্ঘদিন ধরে করে আসছে এবং ভবিষ্যতেও এটি অব্যাহত থাকবে।”
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পত্রিকাটির বার্তা সম্পাদক আশিক সরকার ও মাহাতির হোসেন শান্ত।

আলোচনা পর্ব শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। সংবর্ধনার পর শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় পরিক্রমা দেশব্যাপী এক যুগেরও বেশি সময় ধরে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়ে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর