1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৩:১২|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

আইফোন ব্যবহারকারীদের জন্য বড় দুঃসংবাদ

Reporter Name
  • আপডেট সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ২৫৮ বার পঠিত

কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড়ে নিজেদের অবস্থান শক্তিশালী করতে গত বছর ভার্চ্যুয়াল সহকারী ‘সিরি’র নতুন সংস্করণ উন্মোচনের পরিকল্পনা করেছিল অ্যাপল। নতুন সংস্করণটি চালু হলে সিরির বুদ্ধিমত্তা ও স্বয়ংক্রিয় কার্যক্ষমতা আরও বাড়ত, যা আইফোন ব্যবহারকারীদের বিভিন্ন অ্যাপের সঙ্গে আরও সহজে কাজ করার সুযোগ দিত। তবে উন্নয়নকাজ সম্পন্ন করতে না পারায় ২০২৬ সালের আগে এটি বাজারে আনা সম্ভব হবে না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

অ্যাপলের মুখপাত্র জ্যাকলিন রয় জানিয়েছেন, ‘নতুন ফিচারগুলো বাস্তবায়নে আমাদের প্রত্যাশার চেয়ে বেশি সময় লাগছে। আশা করছি, আগামী বছর এগুলো ধাপে ধাপে উন্মুক্ত করা সম্ভব হবে।’ এর আগে, ২১ ফেব্রুয়ারি অ্যাপল ঘোষণা দিয়েছিল যে, কয়েক মাসের মধ্যে ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ সিস্টেমে আরও উন্নত ফিচার যুক্ত করা হবে, যার মধ্যে নতুন সিরিও থাকবে।

সিরির নতুন সংস্করণ উন্মোচনের সময় পিছিয়ে যাওয়ায় অ্যাপল প্রতিযোগিতায় চাপে পড়তে পারে, কারণ অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠান একের পর এক নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি উন্মোচন করছে। ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান জানিয়েছেন, সম্প্রতি উন্মুক্ত করা জিপিটি-৪.৫ মডেলটি এখন পর্যন্ত তাদের সবচেয়ে শক্তিশালী এআই মডেল। অন্যদিকে, অ্যামাজনও তাদের সহকারী অ্যালেক্সার নতুন সংস্করণ আনার ঘোষণা দিয়েছে, যদিও সেটি এখনও বাজারে আসেনি। গুগলও তাদের এআই সহকারী ‘জেমিনি’ আরও উন্নত করার কাজ করছে। ফলে অ্যাপলের উন্নয়ন বিলম্ব হওয়ায় আইফোন ব্যবহারকারীরা কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা গ্রহণে পিছিয়ে পড়তে পারেন।

গত বছরের অক্টোবর মাসে আইফোন, আইপ্যাড ও ম্যাক ব্যবহারকারীদের জন্য ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ চালু করেছিল অ্যাপল। এটি মেশিন লার্নিং ব্যবহার করে ব্যবহারকারীদের দৈনন্দিন কাজ সহজতর করে এবং তাদের ব্যবহারের ধরন বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে সহায়তা প্রদান করে।

সূত্র: নিউজ ১৮

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর