1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৪:৪৫|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

গরমে সুস্থ থাকতে যেসব খাবার খাবেন

Reporter Name
  • আপডেট সময় : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ২৪০ বার পঠিত

গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে শরীর দ্রুত পানিশূন্য হয়ে যায়, যার ফলে ক্লান্তি, মাথাব্যথা ও হিটস্ট্রোকের মতো সমস্যায় পড়তে হয়। এ সময় শরীর ঠান্ডা ও সতেজ রাখতে পানির পাশাপাশি কিছু বিশেষ ফল খাওয়া অত্যন্ত জরুরি।

কারণ এসব ফলে রয়েছে উচ্চমাত্রার জলীয় উপাদান, ভিটামিন ও মিনারেল যা শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। চলুন জেনে নেওয়া যাক গরমে সুস্থ থাকতে যেসব ফল খাওয়া দরকার-

১. তরমুজ

গরমে তরমুজের বিকল্প নেই! এই ফলে ৯২% পানি থাকে, যা শরীরকে দ্রুত পানিশূন্যতা থেকে রক্ষা করে। এতে থাকা ভিটামিন এ, সি ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে সতেজ রাখে এবং হিটস্ট্রোকের ঝুঁকি কমায়।

২. আনারস

গরমে শরীর সহজেই ক্লান্ত হয়ে পড়ে। আনারসে থাকা ব্রোমেলিন এনজাইম হজমের সহায়ক এবং এটি প্রাকৃতিক ডিটক্সিফায়ার হিসেবে কাজ করে। এটি শরীর ঠান্ডা রাখতে ও রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

৩. ডাবের পানি

গরমে শরীরে ইলেকট্রোলাইটের ঘাটতি হয়, যা দূর করতে ডাবের পানি অত্যন্ত উপকারী। এটি শরীরে পটাশিয়াম ও ম্যাগনেশিয়ামের ঘাটতি পূরণ করে এবং গরমে ক্লান্তি দূর করতে সাহায্য করে।

৪. জাম

গরমে জামের মতো সুস্বাদু ও উপকারী ফল খুব কমই আছে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবার গরমে পেটের সমস্যা দূর করতে সাহায্য করে এবং হিটস্ট্রোকের ঝুঁকি কমায়।

৫. কমলা

গরমে শরীরকে সতেজ ও প্রাণবন্ত রাখতে কমলার জুড়ি নেই। এতে থাকা ভিটামিন সি ও পানি শরীরের ডিহাইড্রেশন প্রতিরোধে সাহায্য করে এবং ত্বককে উজ্জ্বল ও তরতাজা রাখে।

৬. বাঙ্গি

বাঙ্গিতে রয়েছে প্রচুর পরিমাণে পানি ও পটাশিয়াম যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর