1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৪:৪৫|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

ব্রাশ করার পরও মুখে দুর্গন্ধ হয়?

Reporter Name
  • আপডেট সময় : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ২৪২ বার পঠিত

ছবি সংগৃহীত

ব্রাশ করার পরও অনেকের মুখ থেকেই দুর্গন্ধ বের হয়। নিয়মিত দুই বেলা ব্রাশ করার পর মুখ থেকে দুর্গন্ধ বের হলে অফিসের সহকর্মী, বন্ধুমহল কিংবা সঙ্গীর সঙ্গে আড্ডা দেয়াটা খুবই অস্বস্তিকর মনে হয়। কেননা, মন খুলে কথা বলতে না পারলে কিংবা একটু হাসতে না পারলে কী আর হয়।

অনেকের ধারণা ব্রাশ করলেই দুর্গন্ধ দূর হবে। এটা ভুল ধারণা। ব্রাশ করলে সাময়িকভাবে দুর্গন্ধ দূর হয়। তবে নানা কারণেই দুর্গন্ধ হতে পারে মুখে। এবার তাহলে এ ব্যাপারে জেনে নেয়া যাক, কেন মুখে দুর্গন্ধ হয় এবং এর সমাধান কী।

দাঁতের সমস্যা: মুখে ব্যাকটেরিয়া জমে থাকলে মুখে দুর্গন্ধ হতে পারে। নিঃশ্বাসে দুর্গন্ধ হওয়ার এই সমস্যাকে চিকিৎসার ভাষায় ‘হ্যালিটোসিস’ বলাহয়। মূলত কম পানি পান, পেটের সমস্যা, কোষ্ঠকাঠিন্য, ঘুমের সময় মুখ দিয়ে শ্বাস নেয়ার কারণে মুখে দুর্গন্ধ হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়।

লালার অভাব: মুখের ভেতর যদি পর্যাপ্ত পরিমাণ লালা তৈরি না হয়, তাহলে একে ‘ড্রাই মাউথ’ বলা হয়। এ অবস্থায় শরীর নিজ থেকে মুখের ভেতর পরিষ্কার করতে পারে না। খাবার খাওয়ার পর খাবারের কণা মুখের ভেতর থেকে যায়, সেসব থেকেই দুর্গন্ধ হয় মুখে। ডিহাইড্রেশন, তামাক সেবন, কফি বা অ্যালকোহল গ্রহণ, শুকনো ও মশলাদার খাবার খাওয়ার কারণে মুখের ভেতর শুষ্ক হতে পারে।

ভিটামিন সি-এর ঘাটতি: শরীরে ভিটামিন সি-এর ঘাটতি দেখা দিলে মাড়ি থেকে রক্ত পড়ে থাকে এবং মুখের ভেতর এক ধরনের ক্ষত দেখা দেয়। ক্ষত থেকে মুখে সংক্রমণ হতে পারে। এছাড়া জীবাণু সংক্রমণসহ একাধিক ক্ষতের কারণে দুর্গন্ধ হতে পারে।

ভিটামিন ডি’র ঘাটতি: শরীরে ভিটামিন ডি’র ঘাটতি থাকলেও মুখে দুর্গন্ধ হতে পারে। ভিটামিন ডি ক্যালসিয়াম শোষণে সহায়তা করে। যা দাঁতের স্বাস্থ্য ভালো রাখতে ভূমিকা রাখে। শরীরে পর্যাপ্ত পরিমাণ প্রয়োজনীয় এই ভিটামিন না থাকলে দাঁতের একাধিক সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। যা থেকে দুর্গন্ধ সৃষ্টি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর