1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ১০:৫১|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

ভূমিকম্পের সর্বোচ্চ ঝুঁকিতে বাংলাদেশের চার বিভাগ

Reporter Name
  • আপডেট সময় : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ১৪২ বার পঠিত

মিয়ানমার ও থাইল্যান্ডে গত ২৮ মার্চ পর পর দুটি শক্তিশালী ভূমিকম্প সংঘটিত হয় যার রিখটার স্কেলে মাত্রা ছিল যথাক্রমে ৭.৭ এবং ৬.৪। এসব ভূমিকম্পের কারণে দেশ দুটি ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। বাংলাদেশের ভূ-গঠনের প্রেক্ষিতে একই ধরনের ভূমিকম্পের সম্ভাবনা রয়েছে। বিশেষত চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ এবং ঢাকা অঞ্চলে।

এ পরিস্থিতিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর দেশের জনগণকে ভূমিকম্প মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং সচেতনতা সৃষ্টির জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে। তারা জানায়, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ২০২০ অনুসরণ করে ভূমিকম্প প্রতিরোধী ভবন নির্মাণ, ঝুঁকিপূর্ণ ভবনগুলোর সংস্কার, এবং বহুতল ও বাণিজ্যিক ভবনে অগ্নি প্রতিরোধ ব্যবস্থা জোরদারের মতো জরুরি পদক্ষেপ নিতে হবে।

ফায়ার সার্ভিস আরও জানায়, ভূমিকম্প চলাকালীন সময়ে ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে করণীয় সম্পর্কে নিয়মিত মহড়া আয়োজন, জরুরি টেলিফোন নম্বর সংরক্ষণ এবং দুর্যোগকালীন সময়ের জন্য জরুরি সরঞ্জামাদি যেমন টর্চলাইট, রেডিও, শুকনো খাবার, বিশুদ্ধ পানি ইত্যাদি বাসা-বাড়িতে সংরক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর তাদের কার্যক্রম চালু রেখেছে এবং জনগণকে আহ্বান জানাচ্ছে যে, সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সতর্কতার মাধ্যমে ভূমিকম্পের মতো ভয়াবহ দুর্যোগের ক্ষয়ক্ষতি সীমিত রাখা সম্ভব হবে।

যেকোনো জরুরি তথ্যের জন্য যোগাযোগ করুন-
মিডিয়া সেল, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর
মোবাইল: ০১৭২২৮৫৬৮৬৭
হটলাইন নম্বর: ১০২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর