1. admin@nagorikexpress.com : admin :
২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ১২:৫১|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

নানার বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে আমির হামজার মৃত্যু

Reporter Name
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১০৬ বার পঠিত

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় উপাদী উত্তর ইউনিয়নের উপাদী ছৈয়াল বাড়ির পাশে নানার বাড়িতে বেড়াতে এসে খালের পানিতে ডুবে সাড়ে তিন বছর বয়সের আমির হামজা নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ১০ এপ্রিল ১১টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, নিহত আমির হামজা ঘোড়াধারী মিয়াজী বাড়ির গোলাম মোস্তফা ও রহিমা বেগম দম্পতির চার সন্তানের মধ্যে সবার ছোট। সে উপাদী গ্রামের ছৈয়াল বাড়ির রফিক ছৈয়ালের নাতি।

স্থানীয়রা জানান, সকালে আমির হামজা তার খালাতো ভাই আব্দুর রহমান (৪)-এর সঙ্গে খেলতে গিয়ে পাশের খালে পড়ে যায়। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর স্থানীয়রা খালের পানিতে শিশুটির নিথর দেহ ভেসে থাকতে দেখে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্মরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।

নিহতের মামা আকরাম ছৈয়াল বলেন, “আমার বোন অসুস্থ। আমির হামজা ও তার খালাতো ভাই একসঙ্গে খেলছিলো। হঠাৎ ওদের খুঁজে না পেয়ে সবাই খোঁজাখুঁজি শুরু করি। পরে জানতে পারি, ভাগিনাকে হাসপাতালে নেওয়া হয়েছে। গিয়ে ভাগ্নের নিথর দেহ দেখে নিজেকে আর সামলাতে পারছি না। এমনিভাবে ভাগিনাকে হারিয়ে ফেলবো কখনো ভাবিনি। ”

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালেহ আহমেদ বলেন, এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা। মামলা প্রক্রিয়াধীন।

এদিকে শিশুটি পানিতে ডুবে মারা যাওয়ায় পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর