1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সন্ধ্যা ৭:০১|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

মতলব পৌর শ্রমিক দল সকালে কমিটি বিকেলে ঘোষণা স্থগিত

Reporter Name
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ১০৪ বার পঠিত

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের মতলব পৌর স্বেচ্ছাসেবক দলের কমিটি ঘোষণা একদিন না যেতেই ওই কমিটির স্থগিত করেছে চাঁদপুর জেলা শ্রমিক দল।

জানা গেছে, চাঁদপুর জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান ভূইয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে গত ১৫ এপ্রিল মতলব পৌর শ্রমিক দলের মোঃ মনির হোসেন ফরাজীকে সভাপতি,মোঃ কবির হোসেন দেওয়ানকে সাধারণ সম্পাদক ও মোঃ সালাউদ্দিন প্রধানকে সাংগঠনিক সম্পাদক করে ৬৩ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়। ওই কমিটি ( মঙ্গলবার) সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ব্যাপক প্রচার করা হয়।

এদিকে একইদিন বিকেলে মতলব পৌর শ্রমিক দলের ৬৩ সদস্য বিশিষ্ট অনুমোদিত কমিটি স্থগিত করে দেন চাঁদপুর জেলা শ্রমিক দল। সকালে কমিটি দেয়া এবং বিকেলে কমিটি স্থগিত করা নিয়ে নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃস্টি হয়।

এদিকে মতলব দক্ষিণ ও মতলব উত্তর উপজেলায় (নির্বাচনী এলাকা চাঁদপুর -২) বিএনপির একাধিক গ্রুফে বিভক্ত হওয়ায় শ্রমিক দলের কমিটি দেয়ার পর নেতা কর্মীদের মধ্যে পক্ষ বিপক্ষের নানা ধরনের আলোচনা সমালোচনা করতে দেখা যায়।

চাঁদপুর জেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলামের নিকট জানতে চাইলে তিনি বলেন,অনিবার্য কারণবশত চাঁদপুর জেলাধীন মতলব পৌর শ্রমিক দলের কমিটি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। কি কারনে স্থগিত করা হয় সে বিষয়ে তিনি কিছু বলেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর