1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ১০:৪৯|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

পাবনায় চিঠির স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে ডাক বাক্স

Reporter Name
  • আপডেট সময় : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ২২৮ বার পঠিত

পাবনা: হলুদ খামের সেই গন্ধ,সেই চিঠি, সেই চিঠির লাল বাক্স-আজও মনে আছে অনেকের। নব্বইদশকের রং চটা জিন্স আর শার্টের বোতাম খোলা যুবকের মনে আজও দাগ কেটে আছে লাল রংয়ের এই চিঠির বাক্স। প্রিয়তমা কিংবা প্রিয়জন বন্ধুর একটু খোঁজ খবর,নেওয়ার মাধ্যম ছিলো হাতে লেখা চিঠি। অফিস দপ্তর গুলোতে কাগজ-পত্র আনা নেওয়ার জন্য ডাক বাক্স ব্যবহার হতো। আধুনিকতা আর ডিজিটালের ভিড়ে হারিয়ে গিয়েছে চিঠি ও চিঠি ডাক বাক্স। আগের মতো চিঠি নেই আছে বাক্স। চিঠির অপেক্ষায় ডাক বাক্স অপেক্ষার এ প্রহর হয়তো শেষ হবে না। নতুন প্রজন্মের কাছে স্মার্ট ফোনের এস.এম.এস, ম্যাচেঞ্জার আর ই-মেইল এর যুগে কাগজ কলমের চিঠি-পত্র অতি অচেনা। পাবনা শহরের গোবিন্দ পাবলিক লাইব্রেরী,এডওয়ার্ড কলেজ গেট,জেলা কারাগারের পাশে কয়েকটি স্থানে চোখে পড়বে লাল রঙের পুরোনো একটি চিঠির বাক্স। চিঠির স্মৃতি বহন করে চলছে এসব ডাক বাক্স। কিন্তু বাক্স গুলো খোলা,তালা নষ্ট, ভেতরটা অপরিচ্ছন্ন,নেই কোনো চিঠি। দীর্ঘদিন ধরে এভাবেই ফাঁকা পড়ে আছে বাক্স গুলো। এখন কেউ আগের মতো আর চিঠি লেখে না। যে দু-একটা চিঠি আসে,সেগুলো ডাকপিয়ন হাতে করেই পৌঁছে দেন। পুরোনো দিনের সাইকেলে চড়ে আসা ডাকপিয়ন পেশাটিও প্রায় বিলুপ্তর পথে। এখন কারো নতুন চাকরির চিঠি, মানি অর্ডার, কারো বা অন্য দরকারি চিঠি। কিন্তু তেমন ব্যক্তিগত চিঠি আসে না। পাবনা সদরসহ অন্যান উপজেলায় অনেকগুলো চিঠির বাক্স চোখে পড়ে। তবে ঠিক কতটি চিঠির বাক্স রয়েছে এবং সেগুলো আদৌ খোলা হয় কি না এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই খোদ পোস্ট অফিসের কাছে। আধুনিকতার এ যুগে চিঠির বাক্সের গুরুত্ব তেমন নেই; রিক্ততা আর উপেক্ষাই এগুলোর নিয়তি। চিঠির বাক্স গুলোর প্রাণ ফেরাতে দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কতৃপক্ষের পক্ষ থেকে কোনো উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর