
– কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল
ভাঙ্গা ( ফরিদপুর) প্রতিনিধিঃ কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম খান বাবুল বলেছেন, ‘ত্যাগী নেতাকর্মীদের আদর্শবান হতে হবে। তারাই আগামীতে দলের নেতৃত্ব দেবে। তাদের বুঝতে হবে অন্যায়ের সঙ্গে আপোষ নয়, সন্ত্রাস-দখলবাজির সঙ্গে বিএনপির কোনও সম্পর্ক থাকলে সোজা হিসেব – আউট।আওয়ামী লীগের সঙ্গে আঁতাতকারীদের দলে জায়গা হবে না। মঙ্গলবার দুপুরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা বিএনপি আয়োজিত উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিশাল এক কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিগত দিনে যে সকল নেতাকর্মী দলের পক্ষে কাজ করেছেন দলের আপদে-বিপদে পাশে ছিলেন, যেল জুলুম অত্যাচার সহ্য করেছেন তাদেরকে আগে মূল্যায়ন করতে হবে। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা ভোটের মাধ্যমে নেতা নির্ধারণ করবে। আগামী সংসদ নির্বাচনে দল যাকে নমিনেশন দিবে তার পক্ষে ঐক্যবদ্ধভাবে সকলের কাজ করতে হবে এবং শহীদ জিয়ার আদর্শের দল বিএনপি তথা ধানের শীষ কে জয়যুক্ত করতে হবে। এর আগে মুহুর্মুহ স্লোগান আর শত শত নেতাকর্মী উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে বিভিন্ন স্থান থেকে জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে মঞ্চের দিকে আসতে থাকে । এ সময় সম্মেলন স্থল ও আশপাশের রাস্তা কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠে।
জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলের সভাপতিত্বে এবং এডভোকেট মামুনুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী ঈসা, সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, যুগ্ন আহবায়ক মোঃ আফজাল হোসেন খান পলাশ, যুগ্ন আহবায়ক অ্যাডভোকেট আলী আশরাফ নান্নু, আহবায়ক কমিটির সদস্য খাইরুল আনাম,সহ ভাঙ্গা উপজেলার বিএনপি,ছাত্রদল যুবদল, কৃষক দলের নেতৃবৃন্দ।
মোঃ সরোয়ার হোসেন