1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৭:২৫|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

বড়পুকুরিয়ায় কয়লা উত্তোলন সাময়িক বন্ধ, নতুন ফেইস চালুর প্রস্তুতি

Reporter Name
  • আপডেট সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ২৫৩ বার পঠিত

মো: মিলন আহাম্মেদ দিনাজপুর জেলা প্রতিনিধি

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে ভূগর্ভস্থ ১৩০৫ নম্বর পুরাতন ফেইসের কয়লার মজুদ শেষ হয়ে যাওয়ায় কয়লা উত্তোলন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার (২৩ জুন) দুপুর ১২টার দিকে কয়লা উত্তোলন বন্ধ হয়ে যায়।

বড়পুকুরিয়া কয়লা খনির মাইন অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) খান মো. জাফর সাদিক জানান, নতুন ১৪০৬ ফেইসে যন্ত্রপাতি স্থাপন ও উন্নয়নকাজ সম্পন্ন হওয়ার পর আগামী আগস্ট মাস থেকে আবারও কয়লা উত্তোলন শুরু হবে বলে আশা করা হচ্ছে।
সূত্র জানায়, চলতি বছরের ২৩ জানুয়ারি থেকে ১৩০৫ নম্বর ফেইস থেকে কয়লা উত্তোলন শুরু হয়। জুন মাস পর্যন্ত উত্তোলিত কয়লার পরিমাণ দাঁড়ায় প্রায় ৫ লাখ ১ হাজার টন। এই ফেইসের মজুদ ফুরিয়ে যাওয়ায় এখন সেখানকার যন্ত্রপাতি সরিয়ে নতুন ফেইসে স্থাপনের কাজ চলছে।

১৪০৬ নম্বর নতুন ফেইসে আনুমানিক ৩ লাখ ৪৬ হাজার মেট্রিক টন কয়লা উত্তোলনের সম্ভাবনা রয়েছে। গত ২৪ জুন (মঙ্গলবার) থেকে নতুন ফেইসে ওপেন আবকাট নির্মাণ যন্ত্রপাতি স্যালভেজ এবং মেইন্টেন্যান্স কার্যক্রম শুরু হয়।
বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বকর সিদ্দিক জানিয়েছেন, তাপবিদ্যুৎ কেন্দ্র সচল রাখতে জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য বর্তমানে কয়লা ইয়ার্ডে প্রায় ৪ লাখ ৭০ হাজার টন কয়লা মজুত রয়েছে। বর্তমানে তাপবিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিটের মধ্যে ১নং ও ৩নং ইউনিট সচল রয়েছে, যা থেকে প্রতিদিন ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। যান্ত্রিক ত্রুটির কারণে ২নং ইউনিটটি সাময়িক বন্ধ রয়েছে।
বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাইফুল ইসলাম সরকার জানান, এটি খনির ধারাবাহিক উত্তোলন প্রক্রিয়ার অংশ। সাময়িকভাবে উৎপাদন বন্ধ থাকলেও দ্রুত উন্নয়ন কাজ শেষ করে কয়লা উত্তোলন আবার শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর