1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| বিকাল ৪:২০|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

পিরোজপুর-১ঃ বিএনপির মনোনয়ন প্রত্যাশী নজরুল ইসলাম খান আবদুল্লাহ নুর

Reporter Name
  • আপডেট সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ৩১০ বার পঠিত

পিরোজপুর জেলা প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারাদেশে রাজনৈতিক মাঠে চলছে প্রস্তুতি ও জোর আলোচনা। এরই ধারাবাহিকতায় পিরোজপুর-১ আসনে (পিরোজপুর সদর-জিয়ানগর-নাজিরপুর) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে আলোচনায় এসেছেন বি এন পি’র বর্ষীয়ান নেতা মো: নজরুল ইসলাম খান।

পিরোজপুর জেলা বি এন পি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, নাজিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পিরোজপুর -১ ( পিরোজপুর সদর- জিয়ানগর- নাজিরপুর) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী মো: নজরুল ইসলাম খান বলেছেন,” জনগণের সেবা করার জন্য আমি রাজনীতি করি। আমি সব সময় ন্যায় বিচার, গণতন্ত্র ও ভোটাধিকার আদায়ে সোচ্চার থেকেছি”।
তিনি আরও বলেন, ” দল যদি আমাকে মনোনয়ন দেয়, তবে পিরোজপুর -১ আসনে বিএনপির বিজয় নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করবো”। “জনগণের সঙ্গে
মিশে তাদের আশা আকাঙ্ক্ষাকে প্রতিনিধিত্ব করে আমি এই আসনটিকে বিএনপি’র একটি শক্ত ঘাঁটি হিসেবে গড়ে তুলতে চাই”।
দীর্ঘদিন ধরে বিএনপিতে সক্রিয় থাকা এই নেতা উল্লেখ করেন, “রাজনৈতিক নির্যাতন, কারাবরণ কিংবা দমন– এসব কিছুই আমাকে কখনো পিছিয়ে দেয়নি। বরং তা আমাকে আরও দৃঢ়সংকল্প করেছে মানুষের পক্ষে লড়াই করতে।”

১৯৭৮ সালে জাগো ছাত্রদল পিরোজপুর মহাকুমার প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসেবে রাজনীতির পথচলা শুরু হয় এই নেতার। এরপর ১৯৮০ সালে যুবদলের পিরোজপুর মহাকুমার যুগ্ম-সাধারণ সম্পাদক, ১৯৮৩ সালে নাজিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, ১৯৯৩ সালে পিরোজপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, ১৯৯৪ সালে নাজিরপুর উপজেলা বিএনপির সভাপতি, ২০০২ সালে পিরোজপুর জেলা বিএনপির সহ-সভাপতি, ২০০৮ সালে পিরোজপুর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, ২০১২ সালে পিরিজপুর জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি দায়িত্ব পালন করেন।
২০১৪ সালে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে তিনি কারাগারে থাকা অবস্থায়. নাজিরপুর উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৬ সালে তিনি পুনরায় নাজিরপুর উপজেলা বি এন পি’র সভাপতির দায়িত্ব পান এবং বর্তমানে তিনি পিরোজপুর জেলা বি এন পি’র আহ্বায়ক কমিটির সদস্য।
দলীয় দুঃসময়ে রাজপথে সাহসিক ভূমিকা, রাজনৈতিক নির্যাতন সহ্য এবং কারাবরণের অভিজ্ঞতা ও একজন ক্লীন ইমেজের রাজনীতিবীদ হিসেবে এলাকায় সুপরিচিত মুখে পরিণত করেছে। তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনে স্বৈরাচার এরশাদ ও হাসিনার আমলে মোট ২৭ টি রাজনৈতিক হয়রানিমুলক মামলায় আসামী হয়েছেন। একটি জরুরী আইন ১৬ এবং ২৬(২) ধারায় বিশেষ ক্ষমতা আইনে ৬ মাস এবং আওয়ামী সরকারের আমলে ৪ বারে মোট ১৬ মাস ১৯ দিন কারাবরন করেছেন।
মনোনয়নপ্রত্যাশী হিসেবে তিনি ইতোমধ্যে তৃণমূলে সক্রিয় যোগাযোগ ও গণসংযোগ শুরু করেছেন। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়, উঠান বৈঠক ও সভা-সমাবেশের মাধ্যমে নিজ অবস্থান আরও শক্তিশালী করে তুলছেন তিনি। তিনি বর্তমানে নির্বাচনী এলাকায় নিয়মিত গণসংযোগ, মতবিনিময় সভা ও জনসম্পৃক্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তাঁর প্রচারণায় উঠে আসছে গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার রক্ষার মতো গুরুত্বপূর্ণ বার্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর