1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| বিকাল ৪:২৩|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

ভাঙ্গায় বাংলাদেশ খেলাফত মজলিশের প্রার্থী মিজানুর রহমান মোল্লার বিশাল  শোভাযাত্রা ও গণসংযোগ

Reporter Name
  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৩১০ বার পঠিত

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য প্রার্থী দিনব্যাপী বিশাল মোটর শোভাযাত্রা ও গণসংযোগ করেছেন। দলটির ফরিদপুর -৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ও ফরিদপুর জেলা শাখার সহ সভাপতি মাওলানা মিজানুর রহমান মোল্লার নেতৃত্বে শতাধিক গাড়িবহর নিয়ে তার নির্বাচনী এলাকায় এ মোটর শোভাযাত্রা ও গণসংযোগ করেন। সোমবার সকাল ১০ টায় ভাঙ্গার বিশ্বরোডের পাশে অবস্থিত উপজেলা খেলাফত মজলিশের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু করে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে আজিমনগর ইউনিয়নের পুলিয়ায় প্রার্থীর গ্ৰামের বাড়িতে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় তিন শতাধিক মোটরসাইকেল ও শতাধিক মাইক্রোবাস অংশ নেয়। এ সময় নেতাকর্মীরা তার প্রতীক রিক্সা নিয়ে বিভিন্ন শ্লোগান দেয়।  শোভাযাত্রা নিরাপদ রাখতে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

শোভাযাত্রা শেষে মাওলানা মিজানুর রহমান মোল্লা বলেন, আমার নেতা আল্লামা মামুনুল হক এর নির্দেশে আমি দীর্ঘদিন যাবৎ রাজনীতির মাঠে আছি। এলাকার নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে যুক্ত রেখেছি। আগামীতে ইসলামী আইনে দেশ পরিচালনার জন্য কাজ করে যাচ্ছি। ইতিমধ্যেই এলাকায় ব্যাপক সাড়া পেয়েছি।

মোটর শোভাযাত্রা ও গণসংযোগে উপস্থিত ছিলেন, ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক হাফেজ ওয়ালীউল্লাহ, সদরপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা সাদেকুর রহমান সিদ্দিকী, সাধারণ সম্পাদক মুফতি মামুনুর রশিদ, চরভদ্রাসন উপজেলা শাখার সভাপতি মুফতি যাকারিয়া, সাধারণ সম্পাদক মুফতি সালাউদ্দীনসহ কয়েক হাজার নেতা কর্মী ও সমর্থক। 

মোঃ সরোয়ার হোসেন 

ভাঙ্গা, ফরিদপুর। 

মোবাঃ ০১৭৩১৭১১৯৪৭

তাং২১.০৭.২৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর