
মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সড়ক নিশ্চিতকরণে সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে এ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা।
অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী চাঁদপুর টিমের কর্মকর্তা ও মতলব উত্তর থানা পুলিশের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সকাল ১১.৩০ ঘটিকা থেকে দুপুর ১২.৪৫ ঘটিকা পর্যন্ত উপজেলাধীর মতলব টোল প্লাজা সংলগ্ন স্থানে সেনাবাহিনী এবং থানা পুলিশের টিম সহযোগে নিরাপদ সড়ক নিশ্চিতকরণে এ অভিযান করা হয়েছে বলে জানান কর্মকর্তারা। এসময় সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৬৬ ও ৭২ ধারায় ০৯ টি মামলায় সর্বমোট ১৬ হাজার ৫০০ টাকা অর্থদন্ড আরোপ ও আদায় করা হয় এবং ১টি মোটরসাইকেল আটক করে ট্রাফিক পুলিশের জিম্মায় দেয়া হয়েছে।