
ভাঙ্গা( ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের চরদুয়াইর গ্রামে সাপের কামড়ে কালাম মাতুব্বর(৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে৷ সে ওই গ্রামের হারেজ মাতুব্বরের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে সে পাটের জাগ দিতে গেলে বিষাক্ত সাপে তাকে দংশনে করে। এ সময় সে অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। এক পর্যায়ে সে অসুস্থ হয়ে পড়লে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চিকিৎসা দিয়ে বাড়ীতে আনার পর রাত্রে সে পূনরায় সে অসুস্থ হয়ে পড়লে বুধবার সকালে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ব্যাপারে নাসিরাবাদ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ফজলুর রহমান কাঞ্চন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
মোঃ সরোয়ার হোসেন
ভাঙ্গা, ফরিদপুর।
মোবাইল ০১৭৩১৭১১৯৪৭
তাং০৬.০৮.২৫