
ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধিঃফরিদপুরের ভাঙ্গায় জামিয়া আক্তার(২১) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ।
শনিবার(২৩ আগস্ট) দুপুরের দিকে উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের নাসিরাবাদ গ্রাম থেকে ওই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জামিয়া ওই এলাকার জালালউদ্দীন দরবেশের মেয়ে এবং কাউলীবেড়া ইউনিয়নের পল্লীবেড়া গ্রামের মুরাদ বেপারীর স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে প্রকাশ, নিহত জামিয়ার স্বামী মুরাদ বেপারীর সঙ্গে দীর্ঘদিন যাবত দাম্পত্য কলহ চলছিল। ওই কলহের জেরে আজ সকালে জামিয়া তার বাবার বাড়িতে এসে ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। পরে ভিতর থেকে সাড়াশব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরবর্তীতে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
এবিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন, ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জামিয়া আক্তার নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
মোঃ সরোয়ার হোসেন
ভাঙ্গা, ফরিদপুর।
২৩.০৮.২৫