1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| বিকাল ৪:২০|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে মতলব উত্তরে উঠান বৈঠক

Reporter Name
  • আপডেট সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ২১৩ বার পঠিত

আগামী নির্বাচনে জনগণের প্রত্যক্ষ ভোটে বিএনপি ক্ষমতায় আসবে : তানভীর হুদা

মো: তুহিন ফয়েজ,বাংলাদেশের সাধারণ মানুষের আকাঙ্ক্ষা পূরণ ও দেশের পুনর্গঠনের জন্য জনগণের ভোটে একটি নির্বাচিত সরকার প্রয়োজন বলে মন্তব্য করেছেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা।
শনিবার (২৩ আগস্ট) বিকেলে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নে মৈশাদী গ্রাম, ফতেপুর পশ্চিম ইউনিয়নের ফৈলাকান্দি গ্রামের বিএনপি নেতৃবৃন্দের সাথে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা উপরোক্ত কথাগুলো বলেন।

তানভীর হুদা বলেন, তারেক রহমান ২০২৩ সালে জাতির সামনে রাষ্ট্রকাঠামো মেরামতের জন্য যে ৩১ দফা উপস্থাপন করেছিলেন, সেটিই বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে সংস্কার ও পুনর্গঠিত করা সম্ভব। জনগণ যদি বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনে, তবে ধাপে ধাপে এ ৩১ দফা বাস্তবায়ন করে বাংলাদেশকে এগিয়ে নেওয়া হবে।

তিনি আরও বলেন, বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশের অর্থনীতি, মানবাধিকার ও মানুষের জীবনযাত্রাকে ধ্বংস করে দিয়ে গেছে। অথচ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে।

অতীতের দমন-পীড়নের কথা উল্লেখ করে তিনি বলেন, আজ থেকে এক বছর আগেও আমরা কোথাও সভা-সমাবেশ করতে পারিনি। আওয়ামী লীগের গুন্ডা বাহিনী ও পুলিশ দিয়ে আমাদের হয়রানি করা হতো। কিন্তু আজ আমরা জনগণের কাছে যেতে পারছি।

এসময় তিনি বলেন, আওয়ামী লীগের দোসররা ইন্ডিয়ায় বসে পার্টি অফিস খুলে বাংলাদেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চালাচ্ছে। তবে এসব ষড়যন্ত্র সফল হবে না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইতোমধ্যেই ঘোষণা দিয়েছেন আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে জনগণের প্রত্যক্ষ ভোটে বিএনপি ক্ষমতায় আসবে এবং দেশের রাষ্ট্রনায়ক হবেন তারেক রহমান।

উঠান বৈঠকগুলোতে আরও বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সহ কোষাধ্যক্ষ বশির আহমেদ সরকার, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি সারোয়ার মজুমদার ও উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কবির মজুমদার, উপজেলা মহিলা দলের সভাপতি ঝর্ণা আক্তার, ছেংগারচর পৌর পৌর মহিলা দলের সভাপতি আনোয়ারা বেগম, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোবারক হোসেন, ফতেপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আলী, ইউনিয়ন বিএনপির নেতা গিয়াস উদ্দিন, ছেংগারচর পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজী, গজরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, গজরা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন মনির, গজরা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ছানা উল্লাহ, বিএনপি মালু প্রধান, সবুজ প্রধান, ইউনিয়ন শ্রমিক দলের সহসভাপতি শাহ আলম সরকার, যুবদল নেতা রেজাউল করিম রিপন, রজ্জব আলী, উপজেলা মৎসজীবী দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন কুটুম, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর