1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৭:২৩|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

ভাঙ্গায় নির্বাচন কমিশন কর্তৃক দুটি ইউনিয়নকে বিচ্ছিন্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন: তিনদিন সড়ক ও রেললাইন বিচ্ছিন্ন করার ঘোষণা 

Reporter Name
  • আপডেট সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭৬ বার পঠিত

ভাঙ্গা ( ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় দুটি ইউনিয়নকে বিচ্ছিন্ন করে ভিন্ন সংসদীয় আসনে যুক্ত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী। নির্বাচন কমিশন কর্তৃক অযৌক্তিকভাবে ফরিদপুর -৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে বিচ্ছিন্ন করে ফরিদপুর-২( নগরকান্দা -সালথা) এর সাথে সংযুক্তির প্রতিবাদে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। শনিবার বিকেলে উপজেলার আলগী ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এ সংবাদ সম্মেলনে এলাকার বিশিষ্ট জনেরা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সংবাদ সম্মেলনে আগামী তিনদিন ঢাকা- খুলনা,ঢাকা- বরিশাল মহাসড়কের ২১ জেলার প্রবেশদ্বার খ্যাত ভাঙ্গা বিশ্বরোড,মুনসুরাবাদ, সুয়াদী,হামিরদী,পুখুরিয়া, পুলিয়া বাসষ্টান্ড,ভাঙ্গা, পুখুরিয়া রেলস্টেশন সহ সড়ক ও রেলপথ অবরোধের ঘোষণা  হয়।৷ দাবী আদায় না হওয়া পর্যন্ত  সকাল ছয়টা  থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত  অবরোধের মাধ্যমে  রাজধানীর সাথে  যোগাযোগ বন্ধ করা হবে বলে জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সর্বদলীয় ঐক্য পরিষদের সভাপতি  আলগী ইউনিয়নের চেয়ারম্যান ম.ম. ছিদ্দিক মিয়া। সাংবাদিক এ,টি,এম ফরহাদ নান্নুর সঞ্চালনায় মোঃ পলাশের সার্বিক তত্ত্বাবধানে  সম্মেলনে বিভিন্ন নির্দেশনামূলক বক্তব্য দেন উপজেলা  বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব মোল্লা,জামায়াতে ইসলামী উপজেলা আমির মাওলানা সারোয়ার হোসাইন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমম্বয়ক তসলিম ইসলাম অভি, ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি আতিয়ার রহমান, ইউপি চেয়ারম্যান মনসুর আহমেদ মুন্সী। উল্লেখ্য যে, সম্প্রতি ফরিদপুর,-৪ সংসদীয় আসন থেকে আলগী ও হামিরদী ইউনিয়নকে বিচ্ছিন্ন করে ফরিদপুর-২ আসনে যুক্ত করে নির্বাচন কমিশন গেজেট প্রকাশের পর থেকে বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এলাকাবাসী।। 

মোঃ সরোয়ার হোসেন 

ভাঙ্গা,ফরিদপুর। 

মোবা:০১৭৩১৭১১৯৪৭

তাং১৩.০৯.২৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর