1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ১০:৫০|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

আনোয়ারা-কর্ণফুলীতে হাতির আক্রমণে ক্ষতিগ্রস্তরা পেলেন সহায়তা চেক

Reporter Name
  • আপডেট সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৭ বার পঠিত

কর্ণফুলী প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার বিভিন্ন ইউনিয়নে বন্যহাতি দ্বারা ক্ষতিগ্রস্তদের ৪৩ পরিবারের  মাঝে ১৭ লাখ ২৩ হাজার টাকা ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে।

বুধবার (১৭) দুপুর দুইটায় কর্ণফুলী উপজেলা কনফারেন্স রুমে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের আয়োজনে কর্ণফুলীতে নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব কান্তি রুদ্র সভাপতিত্বে ৩১ পরিবারের মাঝে ১২ লাখ ৬৮ হাজার টাকা এবং বিকেল চারটায় আনোয়ারায় নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তারের সভাপতিত্বে ১২ পরিবারকে ৪ লাখ ৯৫ হাজার টাকার সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবু নাছের মোহাম্মদ ইয়াছিন নেওয়াজ, বিশেষ অতিথি ছিলেন জীব বৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা দীপান্বিতা ভট্টাচার্য, রেঞ্জ কর্মকর্তা মাজাহারুল ইসলাম, বাঁশখালীর জলদির রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান  শেখ, বনরক্ষক মো. ফোরকান মিয়া প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের নির্দেশনায় হাতি সংরক্ষণে বন বিভাগ অত্যন্ত আন্তরিক ও তৎপর রয়েছে। খাবারের খোঁজে হাতিগুলো লোকালয়ে ঢুকছে। হাতি আসা-যাওয়ার ক্ষেত্রে আপনারা বাধা সৃষ্টি করবেন না। হাতির ওপর আক্রমণ করবেন না। প্রয়োজনে সরকারের দায়িত্বরত কর্মকর্তাদের সহযোগিতা  নেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর