1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| বিকাল ৪:২৪|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

এমপি পদপ্রার্থীর কাছে বিজ্ঞাপনের টাকা না পেয়ে ক্ষুব্ধ সাংবাদিক** **’কথা রাখতে না পারলে দেশের উন্নয়ন কীভাবে হবে?’ — প্রশ্ন সাংবাদিকের**

Reporter Name
  • আপডেট সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ২০৪ বার পঠিত
Oplus_16908288

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের ৩ নং আসনের এমপি পদপ্রার্থীর কাছে বিজ্ঞাপন ও সংবাদ পরিবেশনের বিল না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এক স্থানীয় সাংবাদিক। তিনি অভিযোগ করেছেন, কাজ শেষ করার পরও পদপ্রার্থী তার প্রাপ্য অর্থ পরিশোধে অস্বীকৃতি জানিয়েছেন।

ঘটনাটি গাজীপুর-৩ (শ্রীপুর-কাপাসিয়া) আসনের সঙ্গে জড়িত। বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের এই আসনের মনোনয়নপ্রত্যাশী আশিকুল ইসলাম পিয়ালের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার দুপুরে সংবাদকর্মী নাঈমের (ছদ্মনাম) ফোন আসে আশিকুল ইসলাম পিয়ালের কাছ থেকে। পিয়াল ভাওয়ালগড়ের অন্যতম এমপি পদপ্রার্থী ইজাজুল রহমানের ফোন নম্বর চান। সাংবাদিক নাঈম তার সেই চাহিদা পূরণ করেন।

এরপর পিয়াল তাকে একটি বিজ্ঞাপন ও সংবাদ প্রচারের কাজ দেওয়ার প্রস্তাব দেন এবং সন্ধ্যা ৭টার মধ্যে কাজটি সম্পন্ন করার অনুরোধ করেন। নাঈম তার কথামতো ৩০ মিনিটের মধ্যে বিজ্ঞাপন ও সংবাদ- কাজ সম্পন্ন করে দেন।

নাঈমের দাবি, “কাজ শেষ হবার পরই আশিকুল ইসলাম পিয়াল স্যার বললেন, ৩০ মিনিটের মধ্যে আপনার বিলটা বিকাশ করে দেবেন। আমি তার কথামতো কাজ করেছিলাম, কিন্তু তিনি তার কথা রাখেননি। ‘দিব, দিচ্ছি, দিব’— এই বলে আজ ৪ দিন হয়ে গেছে, কিন্তু তিনি একটি পয়সাও দেননি।”

নাঈম আরও বলেন, “আমার প্রশ্ন হলো, একজন এমপি পদপ্রার্থী, যিনি দল থেকে মনোনয়ন প্রত্যাশী, যদি একজন সাংবাদিকের সাথে দেওয়া তার কথাই রাখতে না পারেন, তাহলে তিনি কীভাবে দেশ ও জনগণের সাথে দেওয়া কোনো প্রতিশ্রুতি রাখবেন? তার কাছে দেশের উন্নয়নের কথা ভাবার কোনো অর্থ থাকে কি?”

তিনি তার বক্তব্যের শেষে উল্লেখ করেন যে, তার এই পোস্ট বা অভিযোগ কোনো রাজনৈতিক দলকে ছোট করার জন্য নয়, বরং একটি অনিয়মের দিকে সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণের জন্য।

এ বিষয়ে আশিকুল ইসলাম পিয়ালের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর