1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ১১:০৯|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

নির্বাচনী গণ সংযোগ: মণিরামপুরে জনগণের ভালোবাসায় সাড়া ফেলেছেন জামায়াত প্রার্থী গাজী এনামুল হক

Reporter Name
  • আপডেট সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১৫১ বার পঠিত

জেমস আব্দুর রহিম রানা, যশোর:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-৫ (মণিরামপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হক ভোটারদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছেন। তিনি মঙ্গলবার (৪ নভেম্বর) উপজেলার মনোহরপুর ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার, গ্রাম ও ওয়ার্ডে গণসংযোগ করেন।
গণসংযোগকালে তিনি ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার, স্থানীয় দোকানপাট, বসতবাড়ি ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের খোঁজখবর নেন
এবং হাতে থাকা লিফলেট বিতরণ করেন।
এসময় স্থানীয়দের উদ্দেশে তিনি বলেন, “ন্যায় ও ইনসাফভিত্তিক কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় দাঁড়িপাল্লায় ভোট দিন।” জনগণের সঙ্গে সরাসরি কথা বলে তিনি জানান, তাদের আস্থা ও ভালোবাসাই তাঁর সবচেয়ে বড় শক্তি।

গণসংযোগে তাঁর সঙ্গে ছিলেন মণিরামপুর থানা জামায়াতের আমীর ফজলুল হক, যুবনেতা শামীম হোসেন, মনোহরপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক আবু সাইদ শাহীন, ১নং ওয়ার্ড জামায়াত সভাপতি আব্দুল মাজীদ গাজীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অ্যাডভোকেট গাজী এনামুল হক বলেন, জনগণের প্রত্যাশা পূরণই তাঁর রাজনীতির মূল লক্ষ্য। তিনি প্রতিশ্রুতি দেন—নির্বাচিত হলে ইসলামী মূল্যবোধ সংরক্ষণ, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত প্রশাসন গঠন, শিক্ষার মানোন্নয়ন, কৃষকের অধিকার ও পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, বেকার যুবকদের প্রশিক্ষণ ও কর্মসংস্থান সৃষ্টি এবং ভবদহ সমস্যার টেকসই সমাধানে কাজ করবেন।

তিনি আরও বলেন, মণিরামপুর বাজারের যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে, পাশাপাশি যোগাযোগব্যবস্থা উন্নয়ন, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ ও নারী-শিশু অধিকার সুরক্ষায় গুরুত্ব দেওয়া হবে। উন্নয়ন হবে সবার, বৈষম্য থাকবে না কারও প্রতি—এই প্রতিশ্রুতিই তাঁর রাজনৈতিক দর্শন বলে মন্তব্য করেন তিনি।

অ্যাডভোকেট গাজী এনামুল হক ১৯৫৯ সালে মণিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের পট্টি গ্রামে এক শিক্ষিত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম ডা. মোজাম্মেল হক ও মাতা মরহুমা নুরজাহান বেগম। ১৯৭৪ সালে ঝিকরগাছা বদরউদ্দিন মুসলিম মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং ১৯৮২ সালে ঝিকরগাছা শহীদ মশিউর রহমান ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে এলএল.বি (অনার্স) ও এলএল.এম ডিগ্রি অর্জন করেন।

১৯৯২ সাল থেকে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে কর্মরত আছেন। পেশাগত সততা, ন্যায়পরায়ণতা ও মানবিক মনোভাবের কারণে তিনি এলাকায় একজন গ্রহণযোগ্য ও নীতিনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচিত।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মাঠপর্যায়ে সক্রিয় উপস্থিতি, সংগঠনের দৃঢ় ভিত্তি এবং ব্যক্তিগত জনপ্রিয়তার কারণে অ্যাডভোকেট গাজী এনামুল হক যশোর-৫ (মণিরামপুর) আসনে এবারের নির্বাচনে শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর