1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ১০:৪৬|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

শ্রীমঙ্গলে নকল চা পাতা কারখানায় অভিযানে চা পাতা জব্দ, অর্থদণ্ড ৫০ হাজার টাকা।

Reporter Name
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৯ বার পঠিত

মৌলভীবাজার জেলা প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি নকল চা পাতা প্রক্রিয়াজাতকরণ কারখানায় অভিযান চালিয়েছে র‌্যাব-৯ ও উপজেলা প্রশাসন। অভিযানে প্রায় ১,৬৮০ কেজি নকল চা পাতা জব্দ করা হয়েছে এবং অভিযুক্তকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অদ্য বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫ ইং তারিখ বেলা ১১.৩০ ঘটিকার সময় এই অভিযান পরিচালিত হয়। র‌্যাব-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্প, মৌলভীবাজার এর একটি আভিযানিক দল, অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব মো: মহিবুল্লাহ আকন-এর যৌথ নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।অভিযানটি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন সিন্দুরখান ইউনিয়নের হামিদপুর ওয়ার্ডস্থ জনৈক ভুট্টো মিয়ার বাড়িতে চালানো হয়। নকল চা পাতা প্রক্রিয়াজাতকরণের অভিযোগে অভিযুক্ত ব্যক্তি হলেন-জরিনা বেগম (৪৮), স্বামী- ভুট্টো মিয়া, সাং- হামিদপুর, থানা- শ্রীমঙ্গল, জেলা- মৌলভীবাজার।অভিযুক্ত জরিনা বেগমের বসত ঘরের উঠান থেকে ১,৬৮০ (এক হাজার ছয়শত আশি) কেজি নকল চা পাতা জব্দ করা হয়। জব্দকৃত চা পাতা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর হওয়ায় তা তাৎক্ষণিকভাবে পার্শ্ববর্তী একটি খালে ফেলে ধ্বংস করা হয়। নকল পণ্য প্রক্রিয়াজাতকরণের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মোতাবেক জরিনা বেগমকে নগদ ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড দেওয়া হয়।এই সফল অভিযানটির মাধ্যমে ভেজাল ও নকল পণ্য উৎপাদনকারীদের প্রতি একটি কঠোর বার্তা দেওয়া হলো বলে জানান অভিযানে নেতৃত্ব দেওয়া কর্মকর্তাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর