1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| ভোর ৫:৫৩|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

*ফ্ল্যাট কেনা থেকে শুরু করে বিক্রয়োত্তর সেবা মিলবে যে মেলায়*

Reporter Name
  • আপডেট সময় : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০৪ বার পঠিত

ভালো মান ও পরিবেশের আধুনিক আবাসনের চাহিদা বাড়ছে। ক্রেতাদের এ ক্ষেত্রে প্রথম আগ্রহ থাকে বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলো ফ্ল্যাট বিক্রির আগে কী প্রতিশ্রুতি দেয় তার ওপর। আবার ফ্ল্যাট হস্তান্তর ও পরবর্তী সেবার বিষয়ে দেওয়া প্রতিশ্রুতি কতোটা রক্ষা করেন সেটার প্রতিও ক্রেতাদের আলাদা চিন্তা থাকে। ক্রেতাদের আগ্রহ ও চিন্তার এসব বিষয় মাথায় রেখে রাজধানীতে আয়োজন করা হয়েছে ‘প্রপার্টি ফেয়ার ২০২৬’। দেশের আবাসন খাতের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ইউনিমাস হোল্ডিংস লিমিটেড এর আয়োজন করেছে। মেলা থেকে দর্শনার্থীরা ইউনিমাস হোল্ডিংস লিমিটেড এর আধুনিক মানের ফ্ল্যাট কেনা, সুযোগ-সুবিধা এবং বিক্রয়-পরবর্তী সেবা সম্পর্কে জানতে পারবেন।
ধানমন্ডিতে ইউনিমাসের কর্পোরেট অফিসে আয়োজিত মেলা চলাকালীন দর্শনার্থীরা ইউনিমাস হোল্ডিংস লিমিটেড এর প্রিমিয়াম আবাসিক প্রকল্পগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা পাবেন। যেখানে গুণগত নির্মাণশৈলী, কনটেম্পরারি ডিজাইন ও দীর্ঘমেয়াদী বিনিয়োগ মূল্যের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। দর্শনার্থীদের জন্য মেলা উপলক্ষে বিশেষ অফার ও আকর্ষণীয় মূল্যছাড় থাকছে। এছাড়াও, প্রতিষ্ঠানটির প্রপার্টি বিশেষজ্ঞদের সাথে সরাসরি আলোচনার সুযোগ থাকছে এতে। মেলায় অংশগ্রহণকারীরা তাদের নিজস্ব প্রয়োজন ও ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে মিলিয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার সুযোগ পাবেন।
দর্শনার্থীদের স্বপ্নের ঠিকানার আরও কাছাকাছি নিয়ে আসার মাধ্যমে তাদের জন্য অনন্য অভিজ্ঞতা নিশ্চিত করা ইউনিমাসের প্রপার্টি ফেয়ার ২০২৬-এর মূল লক্ষ্য। এখানে দর্শনার্থীরা আধুনিক সুবিধাসহ প্রতিষ্ঠানটির প্রিমিয়াম ও অত্যাধুনিক প্রকল্পগুলো থেকে তাদের পছন্দের আবাসনটি বেছে নেওয়ার সুযোগ পাবেন। শুধু তাই নয়, ইউনিমাসের বিশেষায়িত শাখাগুলোর মাধ্যমে তারা প্রপার্টি ক্রয়ের প্রতিটি ধাপে নিরবচ্ছিন্ন সেবা পাবেন। যার মধ্যে রয়েছে ভবন নির্মাণ, ডিজাইন কনসালটেন্সি, ইন্টেরিয়র সল্যুশন, রেনোভেশন ও মডিফিকেশন, লিগ্যাল ও লজিস্টিক সাপোর্ট, রেন্টাল সার্ভিস, বিল্ডিং ম্যানেজমেন্ট এবং প্রপার্টি রিসেল সুবিধা। কেবল প্রপার্টি হস্তান্তর করা নয়; বরং, হস্তান্তরের পরেও দীর্ঘসময় ধরে ক্রেতাদের পাশে থেকে সর্বোচ্চ সেবা নিশ্চিত করা ইউনিমাসের উদ্দেশ্য।
দীর্ঘমেয়াদী বিনিয়োগের গুরুত্ব এবং আধুনিক জীবনযাত্রার অনন্য সুবিধাগুলোর পাশাপাশি, রিয়েল এস্টেটের পূর্ণাঙ্গ অভিজ্ঞতা নিশ্চিত করবে এই মেলা। যেখানে দর্শনার্থীদের জন্য সুচিন্তিত ও পরিকল্পিত আবাসন এবং স্মার্ট বিনিয়োগের সুযোগসহ মানসম্মত লাইফস্টাইলের ধারণা পাওয়া যাবে। আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই মেলা। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু করে রাত ৮টা পর্যন্ত চলা এই মেলাটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর