1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| ভোর ৫:৫২|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

আহত সাংবাদিক জাকির হোসেন বাদশার খোঁজ নিতে বাসায় বিএনপি নেতারা

Reporter Name
  • আপডেট সময় : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৮১ বার পঠিত

মো: তুহিন ফয়েজ,সড়ক দুর্ঘটনায় আহত মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক জাকির হোসেন বাদশার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর বাসভবনে গেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। মঙ্গলবার (২ জুন) সন্ধ্যায় মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের লতরদী তাঁর নিজ বাসভবনে জান তারা ৷

এ সময় চাঁদপুর জেলা যুবদলের সহ-সভাপতি ও মতলব উত্তর উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক খাইরুল হাসান বেনুর নেতৃত্বে উপজেলা যুবদল, ছাত্রদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা আহত সাংবাদিকের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।
সাক্ষাৎকালে খাইরুল হাসান বেনু বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তারা সমাজের নানা অসঙ্গতি তুলে ধরে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সাংবাদিক জাকির হোসেন বাদশার দ্রুত সুস্থতা কামনা করছি। মহান আল্লাহ তাঁকে দ্রুত আরোগ্য দান করুন।
নেতৃবৃন্দ এ সময় সাংবাদিক জাকির হোসেন বাদশার পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
অপরদিকে, অসুস্থতার খবর পেয়ে নিজের বাসভবনে এসে খোঁজখবর নেওয়ায় খাইরুল হাসান বেনুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সাংবাদিক জাকির হোসেন বাদশা। তিনি বলেন, আমার অসুস্থতার খবর শুনে যারা আমাকে দেখতে এসেছেন এবং সুস্থতার জন্য দোয়া করেছেন, তাদের সকলের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।
সাংবাদিক জাকির হোসেন বাদশার সুস্থতা কামনায় তাঁর পরিবার সকলের কাছে দোয়া চেয়েছে। জাকির হোসেন বাদশা  ৩ মে ফরাজিকান্দী মাদ্রাসার বার্ষীক ওরশ শরিফের অনুষ্ঠান কভারেজ শেষে বাড়ী ফেরার পথে ফরাজিকান্দী সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় মটরসাইকেল দূর্ঘটনায় পায়ের
গোড়ালির একটি হাড় ভেঙে যায় ৷
বর্তমানে তিনি চিকিৎসাদিন রয়েছে ৷
সাংবাদিক জাকির হোসেন বাদশা
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের লতরদী গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ মনির হোসেনের ছেলে ও মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ৷
তিনি বর্তমানে জাতীয় দৈনিক বাংলাদেশের আলো পত্রিকা, আইপি টেলিভিশন নিউজ ২১ ও স্থানীয় দৈনিক চাঁদপুর সংবাদ পত্রিকায় কর্মরত আছেন।
  আল্লাহ পাকের দরবারে লাখো শুকরিয়া আদায় করে সাংবাদিক জাকির হোসেন বাদশা বলেন, ঐদিন আমি ফরাজিকান্দী  মাদ্রাসার বার্ষীক ওরশ শরিফের  নিউজ কভারেজ শেষ করে সহকর্মী সাংবাদিক মো:  তুহিন  ফয়েজের মটরসাইকেল যোগে বাড়ীতে  ফিরার  সময় হঠাৎ করে এক বয়স্ক মহিলা গাড়িটির সামনে আসলে তাকে দূর্ঘটনার হাত থেকে রক্ষা করতে মটরসাইকেলের ব্র্যাক চেপে দরলে গাড়ীটি আমার পায়ের উপর পরেযায় ৷
এতে আমার ডান পায়ের গোড়ালির একটি হাড় ভেঙে যায় এছাড়াও   শরীরের বিভিন্ন জায়গায় আঘাতপ্রাপ্ত হয়েছি ৷ আমার সাথে থাকা  আমার সহকর্মী বন্ধুরা আমাকে  উদ্ধার করে ছেংগারচর বাজারস্ত  বাড়িয়া হাসপাতালে নিয়ে যাওয়ার পর প্রাথমিক চিকিৎসা শেষে আমি বাড়ীতে ফিরে আসি৷ বর্তমানে চিকিৎসাধীন আছি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর