1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সন্ধ্যা ৬:৫৮|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

আদর্শবান ত্যাগী নেতা- কর্মীরাই  বিএনপি’র নেতৃত্ব দেবে 

Reporter Name
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৩১১ বার পঠিত

– কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল 

ভাঙ্গা ( ফরিদপুর)  প্রতিনিধিঃ  কেন্দ্রীয় কৃষক দলের  সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম খান বাবুল বলেছেন, ‘ত্যাগী নেতাকর্মীদের আদর্শবান হতে হবে। তারাই আগামীতে দলের নেতৃত্ব দেবে। তাদের বুঝতে হবে  অন্যায়ের সঙ্গে আপোষ নয়, সন্ত্রাস-দখলবাজির সঙ্গে বিএনপির কোনও সম্পর্ক থাকলে সোজা হিসেব – আউট।আওয়ামী লীগের সঙ্গে আঁতাতকারীদের দলে জায়গা হবে না। মঙ্গলবার দুপুরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা বিএনপি আয়োজিত  উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিশাল এক  কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে  তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিগত দিনে যে সকল নেতাকর্মী দলের পক্ষে কাজ করেছেন দলের আপদে-বিপদে পাশে ছিলেন, যেল জুলুম অত্যাচার সহ্য করেছেন  তাদেরকে আগে মূল্যায়ন করতে হবে।  তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা ভোটের মাধ্যমে নেতা নির্ধারণ করবে। আগামী সংসদ নির্বাচনে দল যাকে নমিনেশন দিবে তার পক্ষে ঐক্যবদ্ধভাবে সকলের কাজ করতে হবে এবং শহীদ জিয়ার আদর্শের দল বিএনপি তথা ধানের শীষ কে জয়যুক্ত করতে হবে।  এর আগে  মুহুর্মুহ  স্লোগান আর শত শত নেতাকর্মী  উৎসবমুখর পরিবেশের মধ্যে  দিয়ে বিভিন্ন স্থান থেকে জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে মঞ্চের দিকে আসতে থাকে ।  এ সময় সম্মেলন স্থল ও আশপাশের রাস্তা কানায় কানায় পরিপূর্ণ  হয়ে উঠে।

জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলের সভাপতিত্বে এবং এডভোকেট মামুনুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন  ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী ঈসা, সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, যুগ্ন আহবায়ক মোঃ আফজাল হোসেন খান পলাশ, যুগ্ন আহবায়ক অ্যাডভোকেট আলী আশরাফ নান্নু, আহবায়ক কমিটির সদস্য খাইরুল আনাম,সহ ভাঙ্গা উপজেলার বিএনপি,ছাত্রদল যুবদল, কৃষক দলের নেতৃবৃন্দ। 

মোঃ সরোয়ার হোসেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর