1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| দুপুর ১২:০৪|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

দিনাজপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত: “প্লাস্টিক দূষণ আর নয়” প্রতিপাদ্যে র‌্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ

Reporter Name
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ২১৯ বার পঠিত

মো: মিলন আহাম্মেদ দিনাজপুর জেলা প্রতিনিধি

“প্লাস্টিক দূষণ আর নয়—বন্ধ করার এখনই সময়” এই স্লোগানকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ উপলক্ষে দিনাজপুরে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ জুন) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রিয়াজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস. এম. হাবিবুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নূরে আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোঃ মোসফেকুর রহমান এবং ডেপুটি সিভিল সার্জন ডাঃ শাহ মুহাম্মদ শরিফ।

সভায় স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মোঃ মলিন মিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক প্রভাতি রানী।

মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন এনজিও সমন্বয়ক মোহাম্মদ আমিনুল হক, বীরগঞ্জ ইটভাটা মালিক সমিতির প্রতিনিধি ফরহাদ হোসেন, বন্ধু চুলা প্রকল্পের জেনারেল ম্যানেজার শামীম বাবু, দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ বোরহান উদ্দীন, দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক এবং পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রাহক কাজী মোঃ নাঈম বিন এনাম।

আলোচনা সভা শেষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও প্রতিযোগীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

বক্তারা বলেন, প্লাস্টিক দূষণ বর্তমানে পৃথিবীর অন্যতম পরিবেশগত হুমকি। এটি রোধে সরকার, প্রতিষ্ঠান, ব্যক্তি এবং সামাজিক সংগঠনকে একসাথে কাজ করতে হবে। আগামী প্রজন্মকে একটি নিরাপদ পরিবেশ উপহার দিতে হলে এখনই সচেতন ও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর