1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| বিকাল ৩:০৬|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

বহিষ্কৃত বিএনপি নেতা ও বহুরূপী জাপা নেতার জামায়াতে যোগদান

Reporter Name
  • আপডেট সময় : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৪ বার পঠিত

আবদুল্লাহ নুর
পিরোজপুর প্রতিনিধি

পিরোজপু‌রের নাজিরপুরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের বহিস্কৃত নেতা ইস্রাফিল হাওলাদার ও জাতীয় পা‌র্টি ( জাপা) উপজেলার সভাপতি না‌জিরপুর সদর বাজার ব‌্যবসায়ী স‌মি‌তির সভাপতি আল আমিন খান জামায়াত ইসলাম যোগদান করেছেন।

শুক্রবার (১২ সে‌প্টেম্বর) সকাল ১০ টায় না‌জিরপুর দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক প্রতিনিধি সমাবেশে সদস্য ফরম পূরণের মাধ্যমে এই যোগদান করেন। জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুর রাজ্জাক জানান, এ সময় তাদের সাথে আরো ৪০ থেকে ৫০ জন ব্যক্তি জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

উপ‌জেলা জামায়া‌তে ইসলামীর আমির মাওলানা আব্দুর রাজ্জাক এর সভাপ‌তি‌ত্বে ও মাওলানা আবু দাউদ এর সঞ্চালনায় আয়োজিত এক প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পি‌রোজপুর ১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী।

ইস্রা‌ফিল হাওলাদার জানান, একজন মুসলমান হিসেবে সমা‌জে দ্বীন কা‌য়েম করা আমার কর্তব‌্য, আমি চাই দে‌শে ইসলাম কা‌য়েম হোক, জাতীয়তাবাদী দল বিএন‌পির আদর্শ ইসলা‌মিক আদ‌র্শে আদ‌র্শিত নয়, বিধায় উক্ত দল‌ থে‌কে বের হ‌বে আমি জামায়া‌তে ইসলা‌মে যোগদান করলাম এবং সাড়াজীবন ইসলাম‌কে ধারণ ক‌রে বেঁচে থাক‌তে চাই।

আর জাপা থেকে যোগদান করা আল আমিন খান এর সম্পর্কে নাম প্রকাশে অনিচ্ছুক নাজিরপুর উপজেলার এক জাতীয় পার্টি’র নেতা বলেন ‘সে বহুরূপী। ক্ষণে ক্ষণে রং বদলায়। আমাদের দলে তার নাম থাকলেও সর্বদা সে পিছিয়ে থাকার চেষ্টা করত। আমরা তার জামায়াতে যোগদানে দলের কোন ক্ষতি হবে বলে মনে করি না’।

উল্লেখ্য, চলতি বছর ৯ মে জামায়াতের এক কর্মীর দোকান ঘরে  খালেদা জিয়া জিয়াউর রহমান ছবি টানিয়ে দলীয় কার্যালয় বানানোর অপরাধ জেলা স্বেচ্ছাসেবক দল ইস্রাফিলকে বহিষ্কার করে। জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম জানান, নাজিরপুর উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক যুগ্ম আহবায়ক এলাকায় চাঁদাবাজী মাদক ব্যবসায়ী সহ একাধিক অপকর্মের অভিযোগ নাজিরপুর উপজেলা বিএনপি সুপারিশ তাকে চলতি বছর ৯ মে কেন্দ্রের নির্দেশ স্থায়ীভাবে বহিষ্কার করে সংগঠন টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর