1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৪:৩৩|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

*র‍্যাম্প শো ও সঙ্গীত আয়োজনের মাধ্যমে ই-ক্লাব ফ্যামিলি নাইটস উদযাপন*

Reporter Name
  • আপডেট সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১৩৫ বার পঠিত

ঢাকা, ১৪ নভেম্বর, ২০২৫ – বিমোহিত করা বাঁশির সুর, ফ্যাশন র‍্যাম্প শো আর সঙ্গীত পরিবেশনার মাধ্যমে উদযাপিত হলো বাংলাদেশের অন্যতম জনপ্রিয় নিবন্ধিত উদ্যোক্তাদের প্ল্যাটফর্ম অন্ট্রাপ্রনার্স ক্লাব অব বাংলাদেশের (ই-ক্লাব) ফ্যামিলি নাইটস। ১৪ নভেম্বর (শুক্রবার) সন্ধ্যায় রাজধানীর গুলশান সেলিব্রিটি হলে ই-ক্লাবের সদস্য, উদ্যোক্তা ও পরিবারকে নিয়ে এই অনন্য মিলনমেলা ও আনন্দ-উৎসবের আয়োজন করা হয়।
এই আয়োজনে অংশ নেন দেশের ৫০০-রও বেশি নিবন্ধিত সদস্য, স্বনামধন্য ব্যবসায়ী, উদ্যোক্তা, শিল্পী ও খেলোয়াড়বৃন্দ। অনুষ্ঠানে ফ্যাশন র‍্যাম্প শো করেন জনপ্রিয় ফ্যাশন ডিরেক্টর বুলবুল টুম্পা ও তার টিম। পুরো আসরকে মাতিয়ে রাখতে সঙ্গীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণা। আয়োজন শেষে অতিথিদের জন্য ঐতিহ্যবাহী মেজবান ডিনারের ব্যবস্থা করা হয়। আয়োজনটির টাইটেল স্পনসর স্কাইটেক সল্যুশন এবং পাওয়ার্ড বাই ইভেন্ট সিটি। এছাড়াও, প্লাটিনাম স্পনসর ইন্টেরিওর স্টুডিও, নেক্স রিয়েল এস্টেট ও আইফিক্স ফাস্ট।
আয়োজনে অনুষ্ঠানটির কনভেনর ফাহমিদা আহমেদ ও কো-কনভেনর আব্দুর রহমান নিপু ছাড়াও আরও উপস্থিত ছিলেন ই-ক্লাব প্রেসিডেন্ট মোঃ কামরুল হাসান, সেক্রেটারি জেনারেল মোঃ সোলাইমান আহমেদ জিসান, ডিরেক্টর এস এম মাহমুদ শারাফাত ও মেম্বারশিপ ডিরেক্টর অবনী আহমেদ।
উল্লেখ্য, প্রায় ৭০০ নিবন্ধিত উদ্যোক্তার সমন্বয়ে গঠিত ‘ই-ক্লাব’ ২০১৭ সাল থেকে উদ্যোক্তাদের মাঝে কাজ করে যাচ্ছে। ক্লাবটি ‘ভিন্নতা’, ‘প্রসার’, ‘ইনভেস্টমেন্ট নেস্ট’, ‘বন্ধন’ প্রকল্পের মাধ্যমে উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ, নেটওয়ার্কিং, ব্র্যান্ডিং, মেন্টরশিপ, বিনিয়োগ, বিজনেস কনসালটেশন, মার্কেট এক্সপোজার, রিসার্চ ও পলিসি অ্যাডভোকেসি, নারী উদ্যোক্তা উন্নয়ন, ইয়ুথ লিডারশিপ, কর্পোরেট কোলাবোরেশন, কমিউনিটি ডেভেলপমেন্ট, সোশ্যাল ইমপ্যাক্ট, গ্লোবাল কানেকশন ও ইন্টারন্যাশনাল পার্টনারশিপের মতো বহুমাত্রিক কার্যক্রমের ব্যবস্থা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর