1. admin@nagorikexpress.com : admin :
২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ৪:৪০|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

ভাঙ্গায় ঈদে ঘরমুখো যাত্রীদের নিরাপদে ঘরে ফেরা এবং সচেতনতা তৈরির লক্ষ্যে শোভাযাত্রা- লিফলেট বিতরণ

Reporter Name
  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ১৬৫ বার পঠিত

ভাঙ্গা( ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ভাঙ্গা- মাওয়া – ঢাকা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর এক্সপ্রেসওয়ের বগাইল নামক টোলপ্লাজায় নিরাপদ সড়ক ও ঈদে ঘরমুখো যাত্রীদের নিরাপদে ঘরে ফেরা সহ চালকদের সচেতনতা তৈরির লক্ষ্যে এক শোভাযাত্রা ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত কর্মসূচিতে স্কুল- কলেজের শিক্ষক – শিক্ষার্থী,শ্রমিক,প্রশাসনের কর্মকর্তা, ফায়ার সার্ভিসের সদস্য সহ নানা শ্রেণিপেশার লোক অংশগ্রহন করেন।ধর্ম প্রাণ মুসলমানদের বড় উৎসব ঈদুল ফিতরকে সামনে রেখে পরিজন নিয়ে ঈদের আনন্দ উৎসব পালন করতে সড়ক পথে যাত্রীরা ছুটে চলেছেন বিরামহীন।
যাত্রীরা নিবিঘ্নে নিরাপদে যাতে ঘরে ফিরতে পারেন সেই লক্ষ্য ফরিদপুরের জেলা প্রশাসন এর উদ্যোগে ভাঙ্গায় চালক ও যাত্রীদের মাঝে জনসচেতনতা বাড়াতে এ লিফলেট বিতরণ করা হয়। এ সময় কর্মসূচিতে অংশগ্রহনকারীরা বগাইল টোলপ্লাজার দু,পাশে দাড়িয়ে ব্যানার,প্লেকার্ড প্রদর্শন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম কুদরত- এ খুদার সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার জালাল উদ্দীন, কৃষি অফিসার জীবাংশ দাস, প্রশাসনিক কর্মকর্তা আবদুল কাদের প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইকামাতে দ্বীন মডেল কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু ইউসুফ মৃধা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইলা রানী কুন্ড,কৃষক উন্নয়ন প্রকল্পের কর্মকর্তা মোঃ শাহ আলম, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন।

এসময় প্রধান অতিথি জেলা প্রশাসক কামরুল আহসান বলেন,.সড়কে যাতে নিরাপদে ঘরমুখো যাত্রীরা বাড়ি ফিরতে পারে সেজন্য প্রশাসন,আইনশৃঙ্খলা বাহিনী, সড়ক বিভাগ সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। এজন্য চালকদের সচেতনতামূলক লিফলেট বিতরন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর