1. admin@nagorikexpress.com : admin :
২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| ভোর ৫:৩২|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

তাহিরপুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আনুষ্ঠানিক প্রচারণা শুরু সাবেক চেয়ারম্যান আফতাব উদ্দীনের

Reporter Name
  • আপডেট সময় : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ২০৬ বার পঠিত

সুনামগঞ্জ প্রতিনিধিঃ 

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী আফতাব উদ্দিন। বুধবার বেলা সাড়ে ১১টায় তার নিজ বাড়িতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

মতবিনিময় সভায় চেয়ারম্যান পদপ্রার্থী আফতাব উদ্দিন বলেন, আসন্ন তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে জনগণের ব্যাপক সারা পেয়ে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নমিনেশন জমা করেছি। গতকাল নমিনেশন যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা বৈধতা ঘোষণা করছেন। 

আফতাব উদ্দিন বলেন, হাওর বেষ্টিত এ উপজেলার সাধারণ মানুষের জীবনমানের উন্নয়ন এবং তাদের সেবা করার লক্ষ্য নিয়েই মূলত প্রার্থী হওয়া। আপনারা জানেন আমি টানা দুই মেয়াদে বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়ে জনগণের সেবা দিয়েছি। আমার বাবা আলহাজ্ব জয়নাল আবেদীনসহ আমরা মোট ৭বার ইউনিয়ন পরিষদে নির্বাচিত হয়েছি। 

পরিবারের ঐতিহ্য তুলে ধরে আফতাব উদ্দিন বলেন, আমার বাবা প্রায়াত জয়নাল আবেদীন তৎকালীন সময়ে সরকারের সাথে চুক্তি করে দেশের দ্বিতীয় রামসার সাইট খ্যাত টাঙ্গুয়ার হাওরে হিজল-করছ গাছ লাগিয়েছেন। তিনি দেশের বৃহত্তর শিমুল বাগান তৈরি করেছেন। পাশাপাশি বিভিন্ন স্কুল, কলেজ, ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ করেছেন। 

জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী উল্লেখ করে তিনি বলেন, জনগণ যেভাবে আমাকে এবং আমাদের পরিবারকে ভালোবেসে বিগত সময়ের ন্যায় সারা দিয়েছেন তাতেই প্রমাণ করে আমাদের বিজয় সুনিশ্চিত। সভায় জেলায় কর্মরত বিভিন্ন প্রতিষ্ঠানের সাংবাদিকরা  উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর