
আনোয়ার হোসেন আরিফ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের নতুন হাট ইসলামী ব্যাংক এজেন্ট শাখা-এর পরিচালক রিপন মিয়া প্যারোলে মুক্তি পেয়ে তার বাবার জানাজায় অংশগ্রহণ করেছেন।
পারিবারিক সুত্রে জানা যায়, রিপন মিয়া জমি সংক্রান্ত কেন্দ্র করে একটি হত্যা মামলায় দীর্ঘ দিন থেকে কারাবন্দী ছিলেন। আজ (২৫ সেপ্টেম্বর) বৃহস্পতিবার তার বাবার মৃত্যুর খবর পেয়ে তিনি আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্যারোলে মুক্তি পান এবং আজ সকালে গ্রামের নীজ বাড়িতে এসে পৌঁছান। এরপর প্যারোলে মুক্তি পাওয়া রিপন মিয়ার নীজ বাড়িতে তার বাবার জানাজায় উপস্থিত হয়। এ সময় আত্মীয়-স্বজন ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, মানবিক কারণে রিপনের প্যারোলে মুক্তি এবং বাবার শেষ বিদায়ে অংশ নেওয়াকে তারা ইতিবাচকভাবে দেখছেন।
রিপন মিয়া চর ভূরুঙ্গামারী ইউনিয়নের নতুন হাট বাজারে ইসলামী ব্যাংকের একটি এজেন্ট শাখার দায়িত্বে রয়েছেন এবং তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন পেশায় যুক্ত ছিলেন।