
নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নে সরকারি নদীভাঙন প্রতিরোধ প্রকল্পে চাঁদাবাজি, সরকারি কাজে বাধা এবং অতর্কিত হামলার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা স্থানীদের রোষানলে পড়েছে। চাঁদা দিতে অস্বীকার করায় দপদপিয়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ রাব্বি হোসেন প্রান্তকে মারধর করে জোড় পূর্বক টাকা আদায় করে পালানোর সময় ক্ষুব্ধ এলাকাবাসী তাদের ধরে গণধোলাই দেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দপদপিয়া ইউনিয়নে নদীভাঙন প্রতিরোধে একটি সরকারি উন্নয়নমূলক প্রকল্পের কাজ চলছিল। উক্ত কাজে বাধা দিয়ে একদল যুবক নিজেদের বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা-কর্মী পরিচয় দিয়ে বড় অংকের চাঁদা দাবি করে। তাদের এই অবৈধ দাবির প্রতিবাদ ও চাঁদা দিতে অস্বীকার করে দপদপিয়া ইউনিয়ন ছাত্রদল ও স্থানীয় এলাকাবাসী।
এর জের ধরে অভিযুক্তরা একদল বহিরাগত সন্ত্রাসী সাথে নিয়ে এসে ক্ষিপ্ত হয়ে প্রকল্পের কর্মরত কর্মচারী ও স্থানীয় লোকজন এবং দপদপিয়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক (মোঃ রাব্বি হোসেন প্রান্ত) এর ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা কাজের স্থানে বিশৃঙ্খলা সৃষ্টি করে জোরপূর্বক চাঁদা আদায় করে সটকে পড়ার চেষ্টা করে।
ঘটনাস্থলে উপস্থিত জনগণ ও স্থানীয়রা তাৎক্ষণিকভাবে ধাওয়া দিয়ে চাঁদাবাজিতে জড়িত ওই সন্ত্রাসীদের ধরে ফেলে। এসময় বিক্ষুব্ধ এলাকাবাসী তাদের গণধোলাই দিয়ে আটকে রাখে।
এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। স্থানীয়দের দাবি, সরকারি জনকল্যাণমূলক কাজে বাধা দেওয়া ও ছাত্রদলের নাম ভাঙিয়ে চাঁদাবাজিতে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। #CrimeNews #crime #viralreelsシ #TopNews #viralpost #দৈনিকআলোচনা #BreakingNews