1. admin@nagorikexpress.com : admin :
৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| সকাল ১০:১৬|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

বসুন্ধরায় চীনা নাগরিকদের সাইবার প্রতারণার আস্তানা ; ৬ হাজার সিম,২০ গেটওয়ে ও ডিভাইস জব্দ

Reporter Name
  • আপডেট সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৮৮ বার পঠিত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গোপনে গড়ে ওঠা একটি কথিত সাইবার প্রতারণা চক্রের আস্তানায় অভিযান চালিয়ে এক চীনা নাগরিকসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে অবৈধ ভিওআইপি কার্যক্রমে ব্যবহৃত ২০টি জিএসএম গেটওয়ে, ৬ হাজারের বেশি সক্রিয় সিম, ১৪টি ল্যাপটপ, ১৬টি স্মার্টফোন, বিদেশি মদ ও নগদ টাকা জব্দ করা হয়েছে। ডিবির দাবি, চক্রটি উন্নত প্রযুক্তি ব্যবহার করে অনলাইন প্রতারণা ও অবৈধ ভিওআইপি কার্যক্রম পরিচালনা করছিল।

ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১লা আগষ্ট) রাতে সাইবার ক্রাইম বিভাগের একটি দল বসুন্ধরার একটি ছয়তলা ভবনে অভিযান চালায়। সেখান থেকে ঝর্না চাকমা জিয়ানা (২৭), লিউ হুই জাং (৪৬), ওয়ে ইউজি (৩০) এবং শে ই রান (৪২)-কে গ্রেপ্তার করা হয়। অভিযানে ৬ হাজারের বেশি সক্রিয় সিমকার্ড, ২০টি গেটওয়ে মেশিন, ১৪টি ল্যাপটপ, ১৬টি স্মার্টফোন, ২৬ বোতল বিদেশি মদ এবং নগদ ২ লাখ ৯ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়। তদন্তকারীদের ভাষ্য, ভবনটির চতুর্থ ও পঞ্চম তলা ভাড়া নিয়ে সেখানে বিদেশি নাগরিকদের মাধ্যমে একটি প্রযুক্তিনির্ভর প্রতারণা নেটওয়ার্ক পরিচালিত হচ্ছিল।

ডিবির দাবি, চক্রটি চাকরি, বিশেষ অফার ও বাড়তি আয়ের প্রলোভন দেখিয়ে মানুষের মোবাইলে বার্তা পাঠাত। ভুক্তভোগীরা লিংকে প্রবেশ করলেই প্রতারণার ফাঁদে পড়তেন। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে তারা একাধিক সিম পরিচালনাযোগ্য বিশেষ ডিভাইস ব্যবহার করায় আইএমইআই শনাক্ত করাও কঠিন হয়ে পড়ত। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা ও পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

#crimepatrolbd

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর