1. admin@nagorikexpress.com : admin :
৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| সকাল ১০:১৫|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

‎পানছড়িতে ৩ বিজিবির উদ্যোগে মসজিদ, মাদ্রাসা ও বিদ্যালয়ে শিক্ষা-সহায়ক সামগ্রী বিতরণ

Reporter Name
  • আপডেট সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৩৭ বার পঠিত


‎পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:
‎পার্বত্য অঞ্চলের শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান ও জনকল্যাণমূলক কার্যক্রমে সহায়তার অংশ হিসেবে খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও বিদ্যালয়ে প্রয়োজনীয় আসবাবপত্র ও শিক্ষা-সহায়ক সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

‎সোমবার (৩ আগস্ট) ৩ বিজিবি পানছড়ি ব্যাটালিয়নের লোগাং জোনের উদ্যোগে এ কর্মসূচি পরিচালিত হয়। লোগাং জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম (সেবা)-এর নেতৃত্বে দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে এসব সামগ্রী হস্তান্তর করা হয়।

‎বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল মধ্যনগর দাখিল মাদ্রাসা ও মোল্লাপাড়া এতিমখানায় পড়ার টেবিল, চেয়ার ও বুকশেলফ। এছাড়া মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি ভোল্টেজ স্ট্যাবিলাইজার এবং তেতুলটিলা জামে মসজিদে একটি অ্যাম্প্লিফায়ার প্রদান করা হয়।

‎এ বিষয়ে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম (সেবা) বলেন, “পার্বত্য অঞ্চলের শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে ৩ বিজিবি নিয়মিতভাবে জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। পার্বত্য এলাকায় শান্তি, সম্প্রীতি ও জনকল্যাণ নিশ্চিত করতে বিজিবির এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

‎স্থানীয় শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ বিজিবির এ উদ্যোগের প্রশংসা করে বলেন, বিতরণ করা সামগ্রী শিক্ষা কার্যক্রম পরিচালনা এবং ধর্মীয় সেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

‎স্থানীয়দের মতে, বিজিবির এ ধরনের মানবিক ও জনসেবামূলক উদ্যোগ পার্বত্য অঞ্চলের মানুষের সঙ্গে বাহিনীটির পারস্পরিক আস্থা, সম্প্রীতি ও সুসম্পর্ক আরও সুদৃঢ় করবে।

‎একরামুল হক
‎পানছড়ি, খাগড়াছড়ি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর