1. admin@nagorikexpress.com : admin :
৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| সকাল ১০:১৬|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

“মনোহরদীতে দ্য আল-হেরা ফাউন্ডেশনের কুইক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত”

Reporter Name
  • আপডেট সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৬১ বার পঠিত

আমিনুল ইসলাম জনি,মনোহরদী, নরসিংদী।

নরসিংদী জেলার মনোহরদী উপজেলার সামাজিক কাজের মানবিক সংগঠন ও মনোহরদী উপজেলা স্বেচ্ছাসেবী পরিষদের অন্যমত সহযোগী সংগঠন দ্য আল-হেরা ফাউন্ডেশন-এর উদ্যোগে “কুইক কুইজ প্রতিযোগিতা–২০২৬ (সিজন–৭)” অনুষ্ঠিত হয়েছে।গতকাল সোমবার (৩ আগস্ট) সকাল ১১টায় হাতিরদিয়ায় অবস্থিত শাহাবউদ্দিন মেমোরিয়াল একাডেমির হলরুমে শিক্ষামূলক এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন,মনোহরদী উপজেলা স্বেচ্ছাসেবী পরিষদের প্রতিষ্ঠাতা পরিচালক,জনাব আল-মমিন হোসাইন সজিব।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দ্য আল-হেরা ফাউন্ডেশনের চেয়ারম্যান,জনাব মাহমুদুল হাসান লিমন।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন,ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা,জনাব আমান উল্লাহ মোল্লা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,শাহাবউদ্দিন মেমোরিয়াল একাডেমির প্রধান শিক্ষক,জনাব মো.শফিকুল ইসলাম। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় বিদ্যালয়ের ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে ৩০ জন বিজয়ী এবং অংশগ্রহণকারীদের হাতে বই,পবিত্র আল-কুরআন ও বিভিন্ন শিক্ষা উপহার তুলে দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুল হাসান লিমন বলেন, “মেধাই একটি জাতির সবচেয়ে বড় সম্পদ। আজকের শিক্ষার্থীদের মাঝে জ্ঞানচর্চা, নৈতিক শিক্ষা, ইসলামী মূল্যবোধ ও মানবিক গুণাবলির বিকাশ ঘটাতে হবে। প্রতিযোগিতা শুধু জয়-পরাজয়ের বিষয় নয়; এটি আত্মবিশ্বাস, নেতৃত্ব, উপস্থিত বুদ্ধি ও শেখার আগ্রহ সৃষ্টি করে। দ্য আল-হেরা ফাউন্ডেশন বিশ্বাস করে, শিক্ষিত, সৎ ও আদর্শবান তরুণ প্রজন্মই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়বে। তাই শিক্ষা ও মানবকল্যাণে আমাদের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”

উদ্বোধক আল-মমিন হোসাইন সজিব বলেন, এ ধরনের মেধাভিত্তিক প্রতিযোগিতা শিক্ষার্থীদের চিন্তাশক্তি, আত্মবিশ্বাস ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি এমন ব্যতিক্রমী আয়োজনের জন্য দ্য আল-হেরা ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান।
প্রধান মেহমান আমান উল্লাহ মোল্লা বলেন, “বই পড়া, জ্ঞান অর্জন ও নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই।” তিনি শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়নের পাশাপাশি সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে মো.শফিকুল ইসলাম বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এমন ব্যতিক্রমী ও শিক্ষাবান্ধব আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। তিনি দ্য আল-হেরা ফাউন্ডেশনের শিক্ষা উন্নয়নমূলক কর্মকাণ্ডের ধারাবাহিক সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানায়, এ ধরনের প্রতিযোগিতা তাদের নতুন বিষয় শেখার আগ্রহ বাড়িয়েছে এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের অনুপ্রেরণা জুগিয়েছে। তারা নিয়মিত এমন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করে।
উল্লেখ্য, দ্য আল-হেরা ফাউন্ডেশন শিক্ষা, সমাজসেবা, মানবকল্যাণ ও সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে মানুষের পাশে থেকে একটি সুন্দর, সুশৃঙ্খল ও কল্যাণমুখী সমাজ গঠনে কাজ করে যাচ্ছে। সংগঠনটির ভিশন হলো— “শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন একটি আলোকিত সমাজ গঠন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর