
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে “জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলা সেমিনার কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান। সভা পরিচালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোমিনুর রহমান।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সাদরুল আলম সিয়াম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সোহাগ মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল-মামুন, ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির উপজেলা আহ্বায়ক আশরাফ শেখ।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, তাৎপর্য এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় এর গুরুত্ব তুলে ধরে নতুন প্রজন্মের কাছে এ আন্দোলনের চেতনা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
মোঃ সরোয়ার হোসেন
ভাঙ্গা, ফরিদপুর।